জিদানের কোচ হওয়ার গুঞ্জনের দিনে বড় পরিবর্তন পিএসজিতে  

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২২, ১৯:০৮আপডেট : ১০ জুন ২০২২, ১৯:১২

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর চাওয়া তাহলে মিলেই যাচ্ছে! অতি সম্প্রতি তিনি বলেছিলেন, দেশটির বড় কোনও দলে কোচিং করাক জিনেদিন জিদান। গোলডটকম বলছে, তার পিএসজি কোচ হওয়ার পথে আলোচনা অনেক দূরই নাকি এগিয়ে গেছে।  

ঘরোয়া ফুটবলে পিএসজির ঈর্ষণীয় সাফল্য এলেও চ্যাম্পিয়নস লিগের বেলায় সেটি আক্ষেপের নাম। এই মৌসুমেও বিদায় হয়েছে শেষ ষোলো থেকে। তাই আর্জেন্টাইন কোচ মউরিসিও পচেত্তিনোকে সরাতে আলোচনা অনেক দিনের। এই সময়ে ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী তারকা জিদানের নামটিও উচ্চারিত হয়েছে অনেকবার। কিন্তু রিয়াল মাদ্রিদের সাবেক কোচ অনেক দিন ধরে তাতে সায় দিচ্ছিলেন না। শুক্রবার নতুন খবরে জানা যাচ্ছে, লোভনীয় প্রস্তাবের পর এখন দুই পক্ষই নাকি এক মেরুতে চলে এসেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এখনও সেটি গুঞ্জনের পর্যায়ে।  

অবশ্য পরিবর্তনের হাওয়া এরই মধ্যে যে লেগে গেছে তা বলাই যায়। লুইস কাম্পোসকে ফুটবল উপদেষ্টা নিয়োগ দিয়েছে পিএসজি। এর আগে তিনি মোনাকো ও লিলেরও স্পোর্টিং ডিরেক্টর ছিলেন। ‘ট্রান্সফার’ নিয়ে কাম্পোস কাজ করেছেন বলেই ২০২০-২১ মৌসুমে লিগ ওয়ান জিতেছিল লিল। হারিয়েছিল পিএসজিকে। যদিও কাম্পোস ২০২০ সালের ডিসেম্বরে ক্লাব ছেড়ে গেছেন। পিএসজিতে কাম্পোসের আগমন তাই বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। স্পোর্টিং ডিরেক্টর লিয়ান্দ্রোও বিদায় নিয়েছেন। কোচ পচেত্তিনোর চলে যাওয়া এখন সময়ের ব্যাপার।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে