এশিয়ান কাপ ফুটবল বাছাই

একই একাদশ নিয়ে তুর্কমেনিস্তানের মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ১৪:৫১আপডেট : ১১ জুন ২০২২, ২০:৪৫

এশিয়ান কাপ বাছাই পর্বে তুর্কমেনিস্তানের বিপক্ষে কিছু একটা করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। রক্ষণ অটুট রেখে প্রতিআক্রমণে উঠে লক্ষ্যভেদ করার চেষ্টায় লাল-সবুজ দল। আজ (শনিবার) এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি জামাল ভূঁইয়ারা। প্রধান কোচ হাভিয়ের কাবরেরা একাদশে কোনও পরিবর্তন আনেননি। ইন্দোনেশিয়া ও বাহরাইন ম্যাচে খেলা একাদশের ওপরই ভরসা রাখছেন ৩৭ বছর বয়সী স্প্যানিশ কোচ।

কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে রক্ষণ ঠিক রাখতে আগের ছকে খেলাতে চাইছেন কাবরেরা। সম্ভাব্য ৪-১-৪-১ ছকে খেলবে বাংলাদেশ। তেকাঠির নিচে আস্থার নাম আনিসুর রহমান জিকো। লেফট ব্যাকে ইয়াসিন আরাফাত ও রাইট ব্যাকে রিমন হোসেন। আর মাঝে দুই রক্ষণ স্তম্ভ টুটুল হোসেন বাদশা ও বিশ্বনাথ ঘোষ তো আছেনই।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলছেন আতিকুর রহমান ফাহাদ। দুই মিডফিল্ডার জামাল ভূঁইয়া ও বিপলু আহমেদের পাশাপাশি উইংয়ে থাকছেন মোহাম্মদ ইব্রাহিম ও রাকিব হোসেন। আর ‘নাম্বার নাইন’ হিসেবে থাকছেন সাজ্জাদ হোসেন।

প্রতিআক্রমণে উঠে গোল করতে হলে সাজ্জাদকে আজ আরও সক্রিয় হতে হবে। এছাড়া দুই উইংয়ে ইব্রাহিম ও রাকিবের বেশি দায়িত্ব পালন করা ছাড়া বিকল্প নেই। ৩ পয়েন্ট পেতে হলে যে গোল করতে হবে!

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন ও সাজ্জাদ হোসেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী