যে ম্যাচে না পাওয়ার বেদনার সঙ্গে আছে ‘প্রাপ্তির আনন্দ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২২, ২০:১৮আপডেট : ১১ জুন ২০২২, ২০:১৮

র‌্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে দাঁতে দাঁত চেপে লড়াই করেছে বাংলাদেশ। অনেক দিন পর র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে লড়াই করতে দেখা গেছে জামাল ভূঁইয়াদের। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পেরে উল্টো গোল হজম করে ম্যাচ হারতে হয়েছে। যে কারণে এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট না পাওয়ার বেদনা নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের কাবরেরার দল।

তাই আজ (শনিবার) কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচশেষে বাংলাদেশ দলের মিশ্র প্রতিক্রিয়া। ছাত্রদের পারফরম্যান্সে খুশি স্প্যানিশ কোচ। আবার ম্যাচ হেরে খারাপ লাগার কথাও বললেন ৩৭ বছর বয়সী কোচ, ‘অনেক গর্বিত, একই সঙ্গে খারাপও লাগছে যে আমাদের যে ফলটা প্রাপ্য ছিল, সেটা পাইনি। ম্যাচ জেতার ভালো সুযোগ ছিল আমাদের। আগের ম্যাচে কর্নার থেকে গোল খাওয়ার পর আজও আমরা সেই কর্নার থেকেই শুরুতে গোল হজম করলাম। শুরুতে গোল খেলেও ছেলেদের ম্যাচে ফেরার তাড়না আর শক্তি ছিল। প্রথমার্ধে আমরাই ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছিলাম।’

তুর্কমেনিস্তান দল শারীরিক দিক ছাড়াও টেকনিকালি বেশ এগিয়ে। শেষ পর্যন্ত আক্রমণে চাপ ধরে রেখে জয়সূচক গোল বের করে নিয়েছে। তবে দ্বিতীয় গোল হজমের পর শেষ দিকে তা শোধ না দেওয়ার যন্ত্রণায় পুড়ছেন বাংলাদেশ কোচ, ‘আমরা জানতাম তুর্কমেনিস্তানের ফুটবলাররা শারীরিকভাবে শক্তিশালী এবং ম্যাচে তারা ফিরবেই। তবে আমাদের এটাও জানা ছিল কাউন্টার অ্যাটাক থেকে আমাদের গোলের সুযোগ আছে। পেয়েছিলামও, কিন্তু সুযোগগুলো নষ্ট হলো। এমনকি শেষ দিকে ফ্রি কিক থেকেও গোলের সুযোগ ছিল, কিন্তু আমরা পারলাম না।’

তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাজ্জাদ-রাকিবরা সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি। দ্রুত প্রতিআক্রমণে উঠে ভালো সুযোগ তৈরি করেছেন তারা। তাই খুশি মনে কাবরেরা বলেছেন, ‘অনেক ভালো পারফরম্যান্স। আজকে শুরু থেকেই ছেলেরা ভালো খেলেছে। আমার প্রথম ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। আজকেও লড়াই হলো। এভাবেই আমরা একটা একটা ধাপ ধরে এগোবো। সবার সঙ্গে লড়াই করবো, আর এটাই আমাদের লক্ষ্য। ভালো পারফরম্যান্স, তবে জানি না এটাই সেরা পারফরম্যান্স কিনা।’

ম্যাচ হারলেও নেতিবাচক কিছু না দেখার আহ্বান স্প্যানিশ কোচের, ‘আপনারাই বলুন, আজকে আমাদের কয়টা সুযোগ ছিল? ৫-৬টা? এটা অবশ্যই ইতিবাচক দিক। আমরা এমন সব দলের বিপক্ষে খেলছি যারা আমাদের ৫০, ৬০ এমনকি ১০০ ধাপ এগিয়ে। সুতরাং দয়া করে নেতিবাচক কিছু বলবেন না। খুব সহজ হিসাব।’

বাংলাদেশ কবে র‌্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা দলের বিপক্ষে এভাবে লড়াই করে খেলেছে, বলা কঠিন। ম্যাচ হেরেছে, এটাই বড় সত্যি। তবে জেতার মতো অনেক সুযোগ পেয়েও একটির বেশি গোল হয়নি।

কোচ মনে করছেন, ভালো ফলটাই বাংলাদেশের প্রাপ্য ছিল, ‘আমরা ড্র করতে পারতাম। তবে এটা সত্যি আমাদের ভালো একটা ফল প্রাপ্য ছিল। গোলের অনেক সুযোগ ছিল। এখান থেকে একটা গোল হলেও হতে পারতো। কিন্তু এটাই ফুটবল। বাহরাইনের মতো আজকেও কর্নার থেকে গোল খেলাম। কেন জানি না। আবারও বলছি আমাদের ভালো একটা ফল প্রাপ্য ছিল।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী