বিশ্বকাপের ফেভারিট ব্রাজিল-আর্জেন্টিনা, বলছেন স্পেন কোচ  

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২২, ১৩:৫৯আপডেট : ১২ জুন ২০২২, ১৪:০০

সেই যে ব্রাজিলের কাছে ২০১৯ কোপার সেমিফাইনাল হেরেছিল, তার পর থেকে অপরাজেয় রয়েছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত অপরাজিত ৩৩টি ম্যাচ। দক্ষিণ আমেরিকান বাছাইয়ে অপরাজিত ছিল ব্রাজিলও। দল দুটির অপ্রতিরোধ্য পারফরম্যান্সে আসন্ন কাতার বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাকেই ফেভারিট মানছেন স্পেন কোচ লুই এনরিকে।

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্সও বলে এমন ভাবনা মোটেও অমূলক নয়। কোপা জিতে ১৯৯৩ সালের পর আর্জেন্টিনা মেজর কোনও ট্রফির আক্ষেপ ঘুচিয়েছে। লিওনেল মেসির হাত ধরে যোগ হয়েছে ফিনালিসিমার ট্রফিও। তাদের মতো ব্রাজিলও বাছাইয়ে অপরাজেয় ছিল। তবে আর্জেন্টিনার চেয়ে নেইমাররা ৬ পয়েন্ট এগিয়ে থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। এসব বিবেচনা করেই এনরিকে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বাকি সব দলের চেয়ে আমি এবার আর্জেন্টিনা-ব্রাজিলকেই ওপরে দেখছি।’

সেই তুলনায় এনরিকের স্পেন অবশ্য হতাশই করছে। কাতার বিশ্বকাপের আগে নেশন্স লিগে সেভাবে প্রত্যাশা মেটাতে পারেনি। লা রোহারা পর্তুগাল, চেকপ্রজান্তের সঙ্গে ড্রয়ের পর হারাতে পেরেছে শুধু সুইজারল্যান্ডকে। হতাশাজনক পারফরম্যান্সের পর এনরিকে যুক্তিও দেখালেন, ‘যদি সবাই প্রত্যাশা করে আমরা সব ম্যাচ জিতবো, প্রতিপক্ষকে উড়িয়ে দেবো। তাহলে তারা আধুনিক ফুটবল সম্পর্কে কিছুই জানে না। ফ্রান্সের দিকে তাকান। ওরা কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন ও ২০২১ সালের নেশন্স লিগ চ্যাম্পিয়ন।’    

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম