এশিয়ান কাপ ফুটবল বাছাই

ঢাকায় থাকা এক মালয়েশিয়ান কোচ এগিয়ে রাখছেন কাকে?

তানজীম আহমেদ
১৪ জুন ২০২২, ১৪:২০আপডেট : ১৪ জুন ২০২২, ১৬:১৮

আর মাত্র কয়েক ঘণ্টা। সন্ধ্যায় এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে মালয়েশিয়ার। শেষ এই ম্যাচ ঘিরে প্রত্যাশা কম নয়। লড়াকু পারফরম্যান্সের পরেও জয় না পাওয়া জামালদের লক্ষ্য অন্তত সান্ত্বনা পুরস্কার। বিপরীতে জয় চাইছে স্বাগতিক মালয়েশিয়া। তবে দুই দেশের ঘরোয়া ফুটবলকে কাছ থেকে দেখা রাজা ইসা কিন্তু অন্য কথা বলছেন। দুই দলের জয়ের সম্ভাবনা দেখছেন ফিফটি-ফিফটি!

মালয়েশিয়ান কোচ রাজা ইসা বর্তমানে প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কোচ হিসেবে আছেন। বাংলাদেশেও আছেন অনেক দিন ধরে। দুই দেশের ক্লাব ফুটবলে কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় প্রায় সব কিছুই তার নখদর্পণে। তাই কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে দৃষ্টি থাকছে ৫৬ বছর বয়সী এই কোচেরও। এই ম্যাচ নিয়ে নিজ দেশ ছাড়া ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যমের কাছেও মতামত দিয়েছেন। তবে কোনও দলকে এগিয়ে রাখেননি। দুই দলেরই পয়েন্ট নেওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন রাজা ইসা।

বাংলা ট্রিবিউনের কাছেও নিজের বিশ্লেষণে বলতে চাইলেন, ‘এটা ৫০-৫০ ম্যাচ হতে যাচ্ছে। প্রথমত, এখানে বাংলাদেশের হারানোর কিছু নেই। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার বিপক্ষে ভালো লড়াই হয়েছে। নিকট-অতীতে বড় ব্যবধানে হারের রেকর্ডও নেই। বরং শেষ দুটি ম্যাচে ড্র আছে। এছাড়া বঙ্গবন্ধু কাপে তো বয়সভিত্তিক দলের সঙ্গে লড়াই করেও বাংলাদেশ হার দেখেছিল।’

এসময় বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি। তবে জেমি ডে ও হাভিয়ের কাবরেরার খেলার কৌশলে তেমন একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন না, ‘জেমি ডে যেভাবে খেলাতো, হাভিয়ের কাবরেরা সেভাবেই খেলাচ্ছেন। তেমন একটা পার্থক্য নেই। লো ডিফেন্ডিং করে দ্রুত প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা। সুযোগ পেলে সেট পিস থেকে কিছু একটা করা। এই যেমন লং থ্রো-ইন থেকে প্রতিপক্ষকে ভড়কে দেওয়া। এই দলে জামাল থেকে শুরু করে জাফর ইকবাল কিংবা অন্যরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’

সমস্যা হলো বাংলাদেশ সুযোগ পেয়েও গোল বের করতে পারছে না। দলে স্কোরার সংকট পুরনো। এটাও ভালো জানেন রাজা। তবে দলের সামর্থ্য অনযায়ী লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ তার, ‘স্কোরার সমস্যা বাংলাদেশের আছে, তা জানি। মালয়েশিয়ারও একই সমস্যা। আমাদের লিগেও বিদেশিদের দাপট রয়েছে। তবে বাংলাদেশের উচিত হবে জয়ের দিকে দৃষ্টি দেওয়া। নাহলে অন্তত ড্র। তাতে করে ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হবে।’

বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াকে জিততে হলে প্রথমার্ধেই গোল বের করে নেওয়া জরুরি বলে মনে করেন ইসা। এই বাছাইপর্বে দুই ম্যাচে স্বাগতিকদের চার গোল। তারপরেও মুক্তিযোদ্ধার কোচ বলেছেন, ‘মালয়েশিয়ার ফিনিশিং অবশ্যই আরও ভালো হতে হবে। প্রথম ৪৫ মিনিটের মধ্যে তাদের গোল বের করে নিতে হবে। তাহলে জয় সম্ভব। দলে কোরিয়ান কোচ এসেছে বেশিদিন হয়নি। তার অধীনে দল আক্রমণাত্মক ফুটবল খেলছে। তবে একটাই সমস্যা ফিনিশিংয়ে দুর্বলতা।’

বুকিত জলিল স্টেডিয়ামে আরেকটি বিষয়ও রসদ হিসেবে কাজে দেবে মালয়েশিয়ার। ৬০ থেকে ৭০ হাজার দর্শক থাকবে। তাদের উপস্থিতিতে মালয়েশিয়া উজ্জীবিত ফুটবল খেলবে বলেই এই কোচের বিশ্বাস, ‘গ্রুপে মালয়েশিয়া ভালো খেলছে। নিজেদের সমর্থকদের সামনে খেলবে। এটা তাদের জন্য বড় ইতিবাচক হবে।’

তাছাড়া মালয়েশিয়ার রয়েছে প্রবাসী ফুটবলার। নাগরিকত্ব দিয়ে খেলানো হচ্ছে বিদেশি খেলোয়াড়দেরও। যারা ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে বলে মনে করেন ইসা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের