ইতালিকে গুঁড়িয়ে দিলো জার্মানি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুন ২০২২, ০৬:৪৯আপডেট : ১৫ জুন ২০২২, ০৬:৫৭

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। এই তো কিছুদিন আগেই আর্জেন্টিনার কাছে তিন গোল হজম করতে হয়েছে ইউরোপের অন্যতম শক্তিশালী দলটিকে। একটু স্বস্তি খুঁজছিল মানচিনির ইতালি। তা আর হলো কই, এবার তো পুরোনো প্রতিদ্বন্দ্বী জার্মানির কাছে ৫-২ গোলে বিধ্বস্ত।

মনশেনগ্লাডবাখের বরুশিয়া-পার্কে স্থানীয় সময় মঙ্গলবার রাতে নেশন্স লিগের ম্যাচটি ৫-২ গোলে জিতে নিয়ে আবারও নিজেদের জাত চেনালো জার্মানি। ম্যাচে জসুয়া কিমিখ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ইলকাই গিনদোয়ান। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলটি করেন টমাস মুলার। আর টিমো ভেরনারের শেষ দুই গোল ইতালিকে লজ্জায় ফেলে দেয়।

অন্যদিকে ম্যাচের শেষবেলায় ইতালির হয়ে দুটি গোল করেন বাস্তোনি ও গনোন্তোর। কিন্তু ততক্ষণে যা করার করে ফেলে জার্মানি।

আসরের প্রথম চার ম্যাচে জয়ের দেখা না পেলেও এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইতালির রক্ষণভাগে আতঙ্ক সৃষ্টি করে রাখে মুলাররা।

/এলকে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
১১৮টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে বিশ্বের এই চেনা শহর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের