শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২৫, ১৮:৪৭আপডেট : ০৯ মে ২০২৫, ১৮:৫১

শুরুতে ফর্টিস এফসি এগিয়ে গেলো। পরে সেই ধাক্কা সামলে নিয়ে মোহামেডান সমতায় ফিরলো। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরতি পর্বের ম্যাচে কোনও দলই তিন পয়েন্ট পেলো না। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ১-১ এ। অন্য ম্যাচটিতে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নও গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।

কিংস অ্যারেনাতে শুরু থেকে মোহামেডানকে চেপে ধরে ফর্টিস। অষ্টম মিনিটে ইসা জালোর দূরপাল্লার শট যায় ক্রসবারের উপর দিয়ে।

২২ মিনিটে মোহামেডানকে জোরে ধাক্কাটা দেয় ফর্টিস। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জালো বল বাড়ান পিয়াস আহমেদ নোভাকে। ডান পায়ের ভলিতে লিগে নিজের চতুর্থ গোলটি করেন এই ফরোয়ার্ড।

৩৫ মিনিটে কাছের পোস্টে নেওয়া পা ওমার বাবুর শট ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মোহামেডান গোলকিপার সাকিব আল হাসান। বিরতির আগে মোজাফ্ফরভের বক্সের বাইরে থেকে নেওয়া শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যায়।

যোগ করা সময়ে পা ওমারকে আটকাতে বক্সের বাইরে এসে তাকে ফাউল করেন সাকিব। ফর্টিসের খেলোয়াড়রা লাল কার্ডের দাবি তোলে, তবে রেফারি জালাল উদ্দিন দেন হলুদ কার্ড।

৫৬ মিনিটে কর্নারের পর বক্সে ভালো জায়গায় বল পেয়েও ঠিকঠাক শট নিতে পারেননি মেহেদী হাসান মিঠু। ৭২ মিনিটে সমতায় স্বস্তি ফেরে মোহামেডানের তাঁবুতে। কর্নার ক্লিয়ার হওয়ার পর বক্সের বেশ বাইরে বল পেয়ে যান মাহাবুব আলম, দ্বিতীয়ার্ধে বদলি নামা এই ডিফেন্ডারের দূরপাল্লার শট লাফিয়ে ওঠা গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

৮১ মিনিটে পা ওমারের বাম পায়ের শট ক্রসবারে প্রতিহত হলে বেঁচে যায় মোহামেডান।

লিগে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল মোহামেডান। এক ম্যাচ কম খেলা আবাহনী ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ১৯ পয়েন্ট ফর্টিসের। কিংস ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।

অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-১ গোলে জিতেছে ঢাকা ওয়ান্ডারার্স।

এদিকে ম্যাচের আগে রেফারিরা বকেয়া পারিশ্রমিকের জন্য ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। এনিয়ে বাফুফে ও তাদের মধ্যে দৌড়ঝাঁপও কম হয়নি। শেষ মুহূর্তে এসে তারা বকেয়া অর্থ প্রাপ্তির আশ্বাস পেয়ে ম্যাচ পরিচালনা করেছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী