সিলেটে বন্যা, বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের কী হবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২২, ১৪:৫৬আপডেট : ১৭ জুন ২০২২, ১৫:০৮

অনেক দিন পর ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ এসেছে বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে। আগামী ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার বিপক্ষে সিলেট জেলা স্টেডিয়ামে দুটি ম্যাচ হওয়ার কথা। কিন্তু সিলেটে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যে কারণে ফুটবল ম্যাচ দুটি সেখানে আয়োজন কঠিন হয়ে পড়েছে।

এরই মধ্যে সিলেট জেলা ক্রীড়া সংস্থা থেকে ম্যাচ আয়োজনে অপারগতা প্রকাশ করে চিঠিও দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ (শুক্রবার) পর্যন্ত অপেক্ষা করছে।

বাফুফে নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সিলেটে বন্যা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আজ (শুক্রবার) বা কাল (শনিবার) সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

অপেক্ষা করলেও সিলেটে ম্যাচ আয়োজনের সম্ভাবনা দেখছেন না কিরণ, ‘তবে অবস্থা যা মনে হচ্ছে তাতে করে সিলেটে ম্যাচ আয়োজন আপাতত সম্ভব নয়। আমরা বিকল্প হিসেবে কমলাপুর স্টেডিয়ামে খেলা আয়োজন করবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান