আঁখিকে মালয়েশিয়া অধিনায়কের প্রশ্ন, ‘তুমি কী খাও?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুন ২০২২, ২২:২০আপডেট : ২৩ জুন ২০২২, ২২:৪০

ফিফা প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে জোড়া গোলে অবদান রেখেছেন ডিফেন্ডার আঁখি খাতুন। গোল করার পাশাপাশি আলোও ছড়িয়েছেন সিরাজগঞ্জ থেকে উঠে আসা দীর্ঘদেহী এই নারী ফুটবলার। ম্যাচ চলাকালীন তার পারফরম্যান্সে মুগ্ধ ছিলেন প্রতিপক্ষ দলের অধিনায়কও। 

মুগ্ধতায় মালয়েশিয়া অধিনায়ক স্টেফি সার্জ কৌর ম্যাচের এক ফাঁকে আঁখি সম্পর্কে জানতেও চেয়েছিলেন। ম্যাচশেষে আঁখি নিজেই সংবাদমাধ্যমকে বলেছেন তার কথা, ‘‘ম্যাচের সময় তো কথা বলার সুযোগ হয় না। সে শুধু আমাকে জিজ্ঞেস করেছে, ‘তোমার বয়স কত এবং কী কী খাও?’ এটা শুনে আমি শুধু হেসেছি।’’

প্রমীলা জাতীয় দলের ফুটবলারের মধ্যে উচ্চতায় সবচেয়ে বড় আঁখি খাতুন। তাই সেট পিসে তাকে নিয়েই বেশি কাজ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। যা ম্যাচে কাজেও লাগিয়েছেন এই ডিফেন্ডার। জোড়া গোল করে আঁখি বলেছেন, ‘২০১৭ সালে এই দলের কাছে হেরেছিলাম, কঠোর পরিশ্রম করেছি, তাই আজ জিতলাম। পার্থক্য হচ্ছে, ওরা করোনার মধ্যে অনুশীলন করেনি, আমরা করেছি। গোল করতে পেরে ভালো লাগছে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী