বাংলাদেশের বরখাস্ত হওয়া কোচ ইংলিশ ক্লাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২২, ১২:৫৪আপডেট : ২৪ জুন ২০২২, ১২:৫৪

বাংলাদেশের ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে আগেই। বরখাস্ত হওয়ার পর থেকে নতুন ক্লাবের সন্ধানে ছিলেন জেমি ডে। অবশেষে পেয়েও গেছেন। তবে জাতীয় দল নয়। নিজ দেশের চতুর্থ স্তরের ক্লাব সুইনডন টাউনের সহকারী কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন তিনি।

৪২ বছর বয়সী কোচ গত সপ্তাহে কাজ শুরু করেছেন। নতুন ক্লাবে যোগদান প্রসঙ্গে ইংলিশ কোচ হোয়াটসঅ্যাপে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এই সপ্তাহে ইংলিশ ক্লাবে যোগ দিয়েছি। ক্লাবটির সুযোগ-সুবিধা ভালো। সামনের দিকে ভালো করার সম্ভাবনা আছে। তাই এই ক্লাবকে বেছে নিয়েছি।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রায় তিন বছর কোচের দায়িত্ব পালন করেছেন জেমি। জাতীয় দল ছেড়ে অন্য কোনও দেশের ক্লাব বা দলে যোগ না দেওয়া প্রশ্নে তিনি বলেছেন, ‘কিছু আলোচনা হয়েছিল। কিন্তু বেশিদূর গড়ায়নি। তবে ভবিষ্যতে সুযোগ তো রয়েছেই। তখন হয়তো কাজ করতে পারবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান