ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করায় কষ্ট হচ্ছে এনরিকের!

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৩৫

ফুটবল বিশ্লেষক থেকে আচমকা কোচ হয়েছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তী গ্যারি নেভিল। দায়িত্ব নেওয়ার পর ১৫ ম্যাচে মাত্র চারটি জয় তুলতে পেরেছে নেভিলের শিষ্যরা। এ নিয়ে তীব্র সমালোচনার শিকার তিনি। ইতিমধ্যে উঠেছে পদত্যাগের দাবিও।  ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করায় কষ্ট হচ্ছে এনরিকের!
তবে সবচেয়ে বড় আঘাতটা পেয়েছেন তিনি বুধবার রাতে বার্সেলোনার সঙ্গে খেলায়। এদিন মূলত তার দলকে নিয়ে ছেলেখেলায় মেতে উঠেছিলেন মেসি-নেইমার-সুয়ারেজরা। সুয়ারেজ করেছেন চার গোল, মেসি তিনটি। নেইমার একটি পেনাল্টি ও আরেকটি সহজ গোলের সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা আরও বাড়তে পারতো। সব মিলিয়ে চরম দুর্দশায় নেভিল ও ভ্যালেন্সিয়া। 

এমন জয়ের পর খুশিই থাকার কথা বার্সা কোচ লুইস এনরিকের। তবে ম্যাচের পর বার্সা কোচ দুঃখ প্রকাশ করলে নেভিলের কাছে। তাও আবার শিষ্যদের গোলবন্যার জন্য। 

এনরিকে বলেন, 'ভ্যালেন্সিয়া ও নেভিলের জন্য আমার কষ্টই লাগছে। এটা সত্যি যে তারা খুব খারাপ সময় পার করছে। কোনও প্রতিপক্ষের এমন দশা দেখতে চাই না আমরা।' তবে কি এমন জয়ে অনুশোচনায় পুড়ছেন এনরিকে। বার্সা কোচের সোজা উত্তর, 'আমরা শুধু আমাদের কাজটা করেছি। তবে আশা করছি তারা শিগগিরই খারাপ সময় কাটিয়ে উঠবে।'
/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের