বসুন্ধরা থেকে পয়েন্ট ছিনিয়ে আনলেন ‘ঘরের ছেলে’ মোরছালিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ১৮:৩২আপডেট : ০২ জুলাই ২০২২, ১৮:৩২

প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে বসুন্ধরা কিংস থেকে ধারে মোহামেডানে খেলছেন শেখ মোরছালিন। এই অ্যাটাকিং মিডফিল্ডারের গোলেই পয়েন্ট হারিয়েছে অস্কার ব্রুজনের দল। মোহামেডান আগে গোল করলেও ম্যাচ জিততে পারেনি। বসুন্ধরা-মোহামেডান ম্যাচটি তাই শেষ হয়েছে ১-১ ড্রয়ে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শনিবার বসুন্ধরার বিপক্ষে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলে সাফল্য পেয়েছে মোহামেডান। তবে ম্যাচের শুরুতেই বসুন্ধরা এগিয়ে যেতে পারতো। ৯ মিনিটে ইয়াসিন আরাফাতের তুলে দেওয়া বল ক্লিয়ার করতে গিয়ে ব্যাক পাস দেন আলমগীর মোল্লা। সেটা গোলকিপার আহসান হাবিব বিপু বক্সে হাত দিয়ে ধরলে ইনডিরেক্ট ফ্রি কিক পায় কিংস। দুর্ভাগ্য যে মিগেল ফিগেইরা সুযোগ কাজে লাগাতে পারেননি।

দুই মিনিট পরই প্রতি আক্রমণে গিয়ে দারুণ এক গোলে এগিয়ে যায় মোহামেডান। বক্সের বেশ বাইরে থেকে দূর পাল্লার জোরালো শটে জাল খুঁজে নেন শেখ মোরসালিন। গোলকিপার আনিসুর রহমান জিকোর তখন কিছুই করার ছিল না। এই অ্যাটাকিং মিডফিল্ডার টানা দুই ম্যাচ গোল পেলেন।

১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ নষ্ট করেন জাফর ইকবাল। সোলেমানের থ্রু পাসে অফ সাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েছিলেন জাফর। কিন্তু গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারের বাঁধা এড়িয়ে ঠিকঠাক শট নিতে পারেননি তিনি। জাফরের চিপ শট ক্রসবারের ওপর দিয়ে গেছে।

কিংস সমতায় ফেরে ৩৪ মিনিটে। ইয়াসিন আরাফাতের কাটব্যাক ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারেননি। প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের জোরালো ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগেল।

বিরতির পর বসুন্ধরা চেষ্টা করেছে ব্যবধান বাড়িয়ে নিতে। ৫৫ মিনিটে বিপলুর বাড়ানো পাসে রবসন রবিনহোর টোকা পোস্ট ছেড়ে বের হয়ে আটকেছেন গোলকিপার হাবিব বিপু।

মোহামেডানও কম চেষ্টা করেনি। ৬৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পড়া ওবি মোনেকের শট গোলমুখ থেকে বিশ্বনাথের পায়ে লেগে ফিরে আসে। ফিরতি বল খালেদ শাফির গায়ে লেগে আবারও পোস্টের দিকে গেলে তা ক্লিয়ার করেন বিশ্বনাথ। শেষ দিকে সুমন রেজার শট অল্পের জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

বসুন্ধরা ১৮ ম্যাচে তৃতীয় ড্রতে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে মোহামেডান অষ্টম ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের