টানা চতুর্থবার সাফ সভাপতি

কাজ করেছি বলেই আমাকে নির্বাচিত করা হয়েছে: কাজী সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ২১:৪১আপডেট : ০২ জুলাই ২০২২, ২২:০১

টানা চতুর্থবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। মাস কয়েক আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার সভাপতি পদে থাকাটা নিশ্চিত হয়েছিল। আজ (শনিবার) ঢাকায় সাফের বার্ষিক কংগ্রেসে তা অনুমোদনও দেওয়া হয়েছে। আগামী চার বছরের জন্য আবারও সভাপতি হয়ে কাজী সালাউদ্দিন জানানেল, চমক নয়, রিয়েলিটিতে বিশ্বাস তার।

ঢাকার স্থানীয় হোটেলে সাফের দুই দেশ ভারত ও পাকিস্তানকে ছাড়া কংগ্রেস হয়েছে। কমিটি নিয়ে জটিলতার কারণে ভারত ও ভিসা না পাওয়ার কারণে পাকিস্তান অংশ নিতে পারেনি।

টানা চতুর্থবার সভাপতি হয়ে কাজী সালাউদ্দিন সামনের দিকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হওয়ার ইঙ্গিত দিয়েছেন, ‘আমি যখন সাফের প্রেসিডেন্ট হই তখন মাত্র একটি টুর্নামেন্ট ছিল। এখন প্রতি বছর পাঁচ থেকে ছয়টা টুর্নামেন্ট হয়। এটাই বলে দেয় সাকসেস কতখানি। ক্লাব চ্যাম্পিয়নশিপটা এখন বাকি। এত চমকের দরকার নেই, আমার দরকার রিয়েলিটি। রিয়েলিটিতে ছয়টা হচ্ছে, আরেকটা যোগ হবে। এছাড়া আর কোনও স্পেস নেই অন্য কিছু যোগ করার। সবাইকে একটি পরিবার হয়ে কাজ করতে হবে।’

এরপরই সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে তাদের পরিকল্পনার বিস্তারিত জানিয়েছেন এভাবে, ‘আমরা ক্লাব চ্যাম্পিয়নশিপ ও সাফ চ্যাম্পিয়নশিপ অদলবদল করতে চাই। যদি এক বছর সাফ চ্যাম্পিয়নশিপ হয় তবে পরের বছর ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে। এটাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা।’

সাফ সভাপতি হয়ে নিজের কাজের মূল্যায়ন করতে গিয়ে সালাউদ্দিনের কণ্ঠে ঝরলো সন্তুষ্টি, ‘আমি বলবো গত কয়েক বছর বেশ সাকসেসফুল ছিল। এক টুর্নামেন্ট থেকে সাত টুর্নামেন্ট। প্রতি বছর ছয়টি করে টুর্নামেন্ট, আমার মনে হয় এক বছরে এর চেয়ে বেশি করা সম্ভব নয়। আমি কাজ করেছি বলেই আমাকে নির্বাচিত করা হয়েছে।’

বিশ্ব ফুটবলে দক্ষিণ এশিয়ান দেশগুলোর উন্নতি নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে সালাউদ্দিনকে। ভারতের উন্নতির উদাহরণ দিয়ে বাফুফের বড় কর্তা বলেছেন, ‘আমাদের যে সাতটা দেশ আছে, তারা বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের কয়েকটি। আমাদের মধ্যে ফুটবলের দিক থেকে ধনী কেবল ভারত। ভারতে এখন বয়সভিত্তিক বিশ্বকাপ হচ্ছে। তারা অংশগ্রহণ করছে। একসঙ্গে উন্নতি করতে গেলে একটা একটা করে টেনে তুলতে হয়। একসঙ্গে তো  সাতটা দেশ উঠবে না। সেই দিক থেকে এটা ইতিবাচক।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে