বাংলাদেশের প্রতিপক্ষ কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জুলাই ২০২২, ২৩:২২আপডেট : ০৩ জুলাই ২০২২, ২৩:২২

আগামী সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। সেই সময় ফিফা উইন্ডো থাকায় তা কাজে লাগানোর পক্ষপাতী বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। এরই মধ্যে কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে। আপাতত তিনটি দেশের সঙ্গে আলোচনা করে যাচ্ছে বাফুফে। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে হংকং, কম্বোডিয়া ও লাওস রয়েছে এই তালিকায়। শিগগিরই জানা যাবে জামাল ভূঁইয়াদের পরবর্তী প্রতিপক্ষ ঠিক কে হতে যাচ্ছে। 

রবিবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা তিনটি দেশের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি পরবর্তী ফিফা উইন্ডোতে ম্যাচ খেলার জন্য। কিছুদিনের মধ্যে সব কিছু চূড়ান্ত হবে।’

তবে প্রীতি ম্যাচ দেশে না দেশের বাইরে, তা ঠিক হয়নি। সিলেটে বন্যা চললেও সেপ্টেম্বরে পরিস্থিতি ভালো থাকবে বলে বাফুফের আশাবাদ। ফলে সিলেট একটা বিকল্প হতে পারে। তাছাড়া অন্য জেলার মাঠও রয়েছে তাদের ভাবনায়। 

বাংলাদেশ সবশেষ ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে। প্রতিক্ষের মাঠে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম