চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২২, ১৯:৫৬আপডেট : ০৪ জুলাই ২০২২, ২০:০০

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (সোমবার) ফাইনালে চট্টগ্রাম জেলাকে হারিয়েছে ৪-২ গোলে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু থেকে সেনাবাহিনীর দাপট চলতে থাকে। ইমতিয়াজ ৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ইমরান ২৬ মিনিটে ব্যবধান বাড়ান। চট্টগ্রামের বোরহান ৩৭ মিনিটে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। কিন্তু বিরতির আগেই ৩৯ মিনিটে সোহাফ তৃতীয় গোল করে সেনাবাহিনীকে এগিয়ে নেন।

বিরতির পর চট্টগ্রামের ওমর পেনাল্টি থেকে ৪৮ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। তবে মামুনের নেওয়া পেনাল্টি থেকে ৫০ মিনিটের গোলে সেনাবাহিনী জয় নিশ্চিত করে। বাকি সময়টুকু কোনও দলই পারেনি লক্ষ্যভেদ করতে।

এই চ্যাম্পিয়নশিপে সেনাবাহিনীর ইমাম হোসেন সেরা কোচের পুরস্কার পেয়েছেন। সেরা রেফারি সাইফ দোহা, ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা হয়েছেন সেনাবাহিনীর ইমতিয়াজ রায়হান। চ্যাম্পিয়ন দল পেয়েছে ২ লাখ ও রানার্স-আপ দল পেয়েছে ২ লাখ টাকা পুরস্কার।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের