দুই বছর চুক্তিতে মেসি-নেইমারদের কোচ গালতিয়ের

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০২২, ১৫:৩৮আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৬:১৬

সেই ক্রিস্তফ গালতিয়েরকেই বেছে নিলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। দুই বছরের চুক্তিতে মেসি-নেইমারদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ক্লাবের বরাত দিয়ে তথ্যের নিশ্চয়তা দিয়েছে এএফপি। এই কোচ গত মৌসুমে নিসের ডাগআউট সামলেছেন।  

৫৫ বছর বয়সী গালতিয়েরকে সোমবার ক্লাব প্রাঙ্গনের বাইরে দেখা গেছে। এখন সম্ভাব্য আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হওয়া বাকি।

পিএসজিতে বেশ কয়েক সপ্তাহ ধরেই নতুন কোচ নিয়োগ নিয়ে গুঞ্জন চলমান ছিল। একই সঙ্গে পচেত্তিনো ও তার সহকর্মীরাও চুক্তি অনুযায়ী দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

গত মাসে নিসের দায়িত্ব ছেড়ে দেওয়া গালতিয়ের প্রায় এক দশক ধরে ফরাসি ক্লাব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাফল্যময় ৮টি বছর কেটেছে সেন্ত এতিয়েনে। যেখানে ২০১৩ সালে জিতেছেন লিগ কাপ। তার পর চার বছর লিলের দায়িত্ব পালন করেছেন। পিএসজিকে কাঁদিয়ে ২০২১ সালে জিতেছেন লিগ ওয়ান শিরোপাও। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী