ফিফার কাছে ক্ষতিপূরণ দাবি করলো ইউক্রেনের ক্লাব

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২২, ১৫:৫৭আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৫:৫৭

ট্রান্সফার ফি থেকে আয়ের আশায় ছিল ইউক্রেনিয়ান জায়ান্ট শাখতার দোনেৎস্ক। কিন্তু ফিফার ঘোষণায় আয়ের সম্ভাব্য পথ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিপূরণ দাবি করেছে চ্যাম্পিয়নস লিগের এই নিয়মিত দল। তারা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে ৫০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছে। 

জুনে ফিফা ঘোষণা করে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিদেশি খেলোয়াড়রা তাদের চুক্তি স্থগিত করতে পারে। যার ফলে আয়ের কথা মাথায় রেখে যেসব খেলোয়াড়দের চুক্তির সমাপ্তির কথা ভাবা হচ্ছিল তা আর সম্ভব নয়। শাখতার দোনেৎস্কের প্রধান নির্বাহী সার্জেই পালকিন বিবিসিকে বলেছেন, ‘ফিফার অন্যায় সিদ্ধান্তের ফলে আমরা এমনটা করতে বাধ্য হয়েছি। এই ঘটনার মানে হলো, যেসব চুক্তি সমাপ্তির মাধ্যমে আয়ের কথা ভাবা হচ্ছিল। সেখান থেকে উল্লেখযোগ্য আয় আমরা হারাতে থাকবো।’

আরও একটি বিষয় তিনি উল্লেখ করে বলেন, ‘এই যুদ্ধের ফলে ইউক্রেনিয়ান ক্লাবগুলো যে পরিস্থিতির মুখোমুখি সেটি বিবেচনায় ফিফা ক্লাবগুলোর প্রতি ন্যুনতম সম্মানও প্রদর্শন করেনি। ফিফা ক্লাবগুলোর রক্ষায় কোনও উদ্যোগ নেয়নি। এমনকি সমাধানের জন্য কোনও পর্যায়ে আমাদের সঙ্গে আলোচনাও করেনি। যুদ্ধের ফলে ইউক্রেনিয়ান ক্লাবগুলো যে বিপদজনক পরিস্থিতির সম্মুখীন, সেগুলো এক কথায় ফিফা উপেক্ষা করেছে।’

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী