লেভানদোভস্কির অভিষেকের দিনে এল ক্লাসিকো জয় বার্সার

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২২, ১৩:১৮আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৩:৩৭

মৌসুম শুরুর আগে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে রাখলো বার্সেলোনা। প্রীতি ম্যাচের মোড়কে হওয়া এবারের প্রথম এল ক্লাসিকোয় কাতালানরা ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে।

লাস ভেগাসে হওয়া ম্যাচটায় একমাত্র গোলটি ছিল লিডস ইউনাইটেড থেকে এই মাসে চুক্তিবদ্ধ হয়ে আসা ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহার। ২৭ মিনিটে রিয়াল তারকা এদের মিলিতাও বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন রাফিনহার কাছে। সুযোগ পেয়ে বক্সের বাইরে থেকে দর্শনীয় এক স্ট্রাইকে জাল কাঁপিয়েছেন তিনি।

মাদ্রিদের হয়ে সেরা সুযোগ মিস করেছেন মার্কো আসেনসিও। বল মেরেছেন লক্ষ্যের অনেক বাইরে। থিবা কুর্তোয়াও বেশ কিছু সেভ করে হারের ব্যবধান বড় হতে দেননি। তার পরেও ৬১ হাজার ২৯৯জন দর্শকের সামনে আধিপত্য বিস্তার করে খেলেছে নতুন তারকাদের দলে ভেড়ানো বার্সেলোনা। ঐতিহ্যবাহী এই দ্বৈরথে সাময়িক উত্তেজনাও যে ছড়ায়নি তা নয়। হাতাহাতি, ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে।  

বুধবার পরিচয় করিয়ে দেওয়া রবের্ত লেভানদোভস্কি অভিষেকে শুরুর একাদশে মাঠে নেমেছিলেন। সঙ্গে ছিলেন রাফিনহা ও আন্দ্রেয়াস ক্রিস্টিনসেন।

অপর দিকে রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল প্রাণভোমরা করিম বেনজিমাকে ছাড়াই। ফলে আক্রমণে নেতৃত্ব দিয়েছেন এদেন হ্যাজার্ড। আক্রমণে নামার সুযোগ হয়েছিল নতুন আসা রুডিগার ও চুয়ামেনিদেরও। তার পরেও রিয়াল মাদ্রিদ বার্সার আক্রমণের বিপরীতে লক্ষ্য বরাবর একটি শটও রাখতে পারেনি।

অভিষেক ম্যাচ খেলতে নামা লেভানদোভস্কি ১১ মিনিটেই নিজের প্রথম গোলের দেখা পেতে যাচ্ছিলেন। কিন্তু কাছের জালে তার ক্ষীপ্র গতির শট রুখে দেন রিয়াল গোলকিপার।

দুই দলই ঘুরিয়ে ফিরিয়ে খেলোয়াড় নামিয়েছিল মাঠে। প্রথমার্ধের পর জাভি বার্সার ৫টি পরিবর্তন এনেছিলেন। সেখানে রিয়াল মাদ্রিদ আনে ৬টি।

হারের পর বেনজিমার অনুপস্থিতিকে বড় করে দেখালেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, ‘বেনজিমা বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। তার না থাকা মানে অবশ্যই বিশেষ কিছু এখানে অনুপস্থিত।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী