পয়েন্ট হারালো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৯:৫৭ আপডেট : ২৭ জুলাই ২০২২, ২০:০৮

মালির স্ট্রাইকার সুলেমানে দিয়াবাতের গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মোহামেডান স্পোর্টিং। ক্রিস্টিয়ানো কোয়াকুর গোলে সমতায় ফেরে পুলিশ এফসি। শেষ পর্যন্ত ১-১ গোলে স্কোরলাইন রেখে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে।

আজ (বুধবার) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ২৮ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। ঠিক চার মিনিট পর পুলিশ সমতায় ফেরে।

আরেক ম্যাচে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-২ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

৩৭ মিনিটে চার্লস দিদিয়েরের কাটব্যাক থেকে পাওয়া বল জালে জড়িয়ে শেখ রাসেলকে এগিয়ে নেন রিচার্ড গাডজে। বদলি নেমে ৬৬ ও ৭২ মিনিটে জোড়া গোলে দলকে এগিয়ে রাখেন দীপক রায়।

এরপর ৮৮ মিনিটে ফ্রি কিকে এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেন সিওভুস আসরোরভ। কিন্তু তাতেও রহমতগঞ্জ হার এড়াতে পারেনি।

এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এগিয়ে থেকেও জিততে পারেনি মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

২১ রাউন্ড শেষে ৩০ পয়েন্ট নিয়ে মোহামেডান পঞ্চম স্থানে। সমান পয়েন্টে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় পুলিশ ষষ্ঠ স্থানে আছে।

অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে মুক্তিযোদ্ধা। ১৪ পয়েন্ট নিয়ে অবনমন অঞ্চলে আছে উত্তর বারিধারা। ২৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেখ রাসেল। সমান পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে চট্টগ্রাম আবাহনী। আর ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে রহমতগঞ্জ।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বায়ুদূষণে রুক্ষ হচ্ছে চুল? যত্ন নিন ৫ ঘরোয়া মাস্কে
বায়ুদূষণে রুক্ষ হচ্ছে চুল? যত্ন নিন ৫ ঘরোয়া মাস্কে
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন
মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে যে গির্জা
মানুষের হাড় ও মাথার খুলি দিয়ে তৈরি হয়েছে যে গির্জা
দুধ-চিনি-পাস্তা বাদ, কী খেয়ে ফিট থাকেন ৪১ বছরের রোনালদো?
দুধ-চিনি-পাস্তা বাদ, কী খেয়ে ফিট থাকেন ৪১ বছরের রোনালদো?
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ