নেপালকে হারিয়ে বাংলাদেশকে অপেক্ষায় রাখলো ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ২২:০৭আপডেট : ৩১ জুলাই ২০২২, ২৩:০২

সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ভারত ও নেপালের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত ছিল। কিন্তু আজ (রবিবার) ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে নেপালকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে অপেক্ষায় রেখেছে ভারত।

এই জয়ে নেপাল ও ভারত তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। বাংলাদেশ সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে। আগামী মঙ্গলবার রাউন্ড রবিন লিগ পর্বে শেষ ম্যাচে নেপালের সঙ্গে ড্র করলেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হবে। তবে হেরে গেলেও থাকবে ফাইনালে খেলার সুযোগ।

বাংলাদেশ দল অবশ্য নেপালকে হারিয়েই ফাইনালে খেলতে চাইছে। দলটির গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য ভিডিও বার্তায় বলেছেন, নেপাল ম্যাচটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কেননা, ম্যাচটির ওপর নির্ভর করছে কারা ফাইনালে যাবে। সবার মনোযোগ সেই ম্যাচের দিকে। গত তিনটা ম্যাচ যেভাবে খেলেছি আমার মনে হয় এখনও সেরাটা দেওয়া বাকি আছে। আমার বিশ্বাস নেপালের বিপক্ষে জিতেই আমরা ফাইনালে যেতে পারবো।

/টিএ/এফএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের