দোষী খেলোয়াড়দের কঠোর শাস্তি দেবে বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৮

সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ জাতীয় দলের ব্যর্থতার তদন্ত রিপোর্টের ভিত্তিতে চূড়ান্ত পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি। আজ শনিবার বাফুফে ভবনে নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রিপোর্ট পড়ে শোনাবার পর এটি পঠিত বলে অনুমোদন দেওয়া হয়। পরে তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেওয়া হয় ন্যাশনাল টিমস কমিটিকে। সভা শেষে বাফুফে সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘দোষী খেলোয়াড়দের কঠোর শাস্তি দেওয়ার ব্যাপারটি আমরা অলোচনা করেছি। ন্যাশনাল টিমস কমিটি এটি বাস্তবায়ন করবে।’

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাফুফের বিশেষ সাধারণ সভা আগামী ১২ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর আগে এই সভাটি ১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এছাড়া সভায় আগামী ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) লোগো উম্মোচনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৬ উপলক্ষে প্রণীত বাইলজ অনুমোদন করা হয় এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে খেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 /আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের