ভারতকে নিষিদ্ধ করলো ফিফা

স্পোর্টস ডেস্ক
১৬ আগস্ট ২০২২, ০৯:৩২আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৯:৩৮

ভারতে ১১ অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। কিন্তু ফিফার গঠনতন্ত্র অনুসরণ না করায় সেই আয়োজন হুমকির মুখে পড়েছে। দেশটির সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফলে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমে আপাতত অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে দেশটি।

মূলত ভারতের ফুটবল ফেডারশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই ফিফা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আর সেই তৃতীয় পক্ষটি হলো- কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। ফিফা বিবৃতিতেও সেই বিষয়টির উল্লেখ রয়েছে, ‘দ্য ব্যুরো অব ফিফা কাউন্সিল সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ থাকায় তাদের অবিলম্বে নিষিদ্ধ করা হলো। যা আসলে ফিফার গঠনতন্ত্র বিরোধী।’

ফিফা আরও জানিয়েছে, নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি যখন ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম দেখতে শুরু করবে। তখন থেকে এই নিষেধাজ্ঞার শাস্তি উঠে যাবে।         

সেখানে আসন্ন অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ নিয়েও কথা বলেছে ফিফা, ‘এই নিষেধাজ্ঞার মানে হলো আপাতত সেখানে টুর্নামেন্টটি আয়োজন করা যাচ্ছে না।’

কলকাতার আনন্দবাজারের খবরে বলা হয়েছে, মেয়াদ শেষ হওয়ার পরেও ফেডারেশনের সভাপতি পদে ছিলেন প্রফুল্ল প্যাটেল। যা নিয়ে মামলাও হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। যার পর এই বছরের মে মাসে ফেডারেশনের কার্যকরী কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। তখন দায়িত্ব নেয় তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স। এখন পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন। নির্বাচন নিয়ে রায়ের পরই হয়তো পরবর্তী বিষয়গুলো পরিষ্কার হবে।

আগামী ১৭ আগস্ট নির্বাচন ও ফেডারেশনের গঠনতন্ত্রের নতুন সংযোজন নিয়ে কোর্টের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের কাছ থেকে বিস্তারিত শুনবার কথা।         

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান