ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিতে আফ্রিকান দুই প্রতিপক্ষ

স্পোর্টস ডেস্ক
২০ আগস্ট ২০২২, ১৪:০৫আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৪:১০

বিশ্বকাপের বাঁশি বাজতে শুরু করেছে। এগিয়ে আসছে কাতার বিশ্বকাপ। দলগুলো আছে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায়। সেটারই বড় ধাপ ফেলতে যাচ্ছে ব্রাজিল। ফুটবল মহাযজ্ঞে নামার আগে দলের শক্তি-দুর্বলতা দেখে নেওয়ার লক্ষ্যে ‘প্রস্তুতি’ শুরু করতে যাচ্ছে সেলেসাওরা। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে আফ্রিকান দুই দল- ঘানা ও তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আদলে যেটি হতে যাচ্ছে তাদের বিশ্বকাপ প্রস্তুতি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, আগামী ২৩ ও ২৭ সেপ্টেম্বর প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ঘানা ও তিউনিশিয়া। আফ্রিকার দুটি দলই আছে বিশ্বকাপে। তাই তাদের বিপক্ষে লড়াই বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ভূমিকা রাখতে পারে। যদিও ম্যাচ দুটির ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে আফ্রিকান দল দুটির বিপক্ষে খেলা ইউরোপের কোনও দেশের মাঠে হওয়ার সম্ভাবনাই বেশি।

বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত সময় পার করেছে ব্রাজিল। সেই ধারা প্রীতি ম্যাচগুলোতেও সচল রেখেছে লাতিন আমেরিকার দলটি। কোচ তিতের তার দল নিয়ে আত্মবিশ্বাসী। তিনি আগেই জানিয়ে রেখেছেন, নেইমার-থিয়াগো সিলভাদের অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে গড়া দলের পারফরম্যান্সে তিনি রোমাঞ্চিত।

সামনের দুই ম্যাচের জন্য আগামী ৯ সেপ্টেম্বর দল ঘোষণা করবেন ব্রাজিল কোচ। এই দুই ম্যাচের পারফরম্যান্স খু্বই গুরুত্বপূর্ণ। কারণ এখানকার পারম্যান্স দেখেই বিশ্বকাপের ২৬ সদস্যের দল ঘোষণা করবেন তিতে।

২০ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ। এবারের আসরে ‍‘জি’ গ্রুপে আছে ব্রাজিল। নকআউট পর্বে যেতে তাদের লড়তে হবে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে।

/কেআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী