জন্মদিন স্মরণীয় করে রাখলেন লেভানদোভস্কি

স্পোর্টস ডেস্ক
২২ আগস্ট ২০২২, ১৪:৪৭আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৪:৫০

নিজের ৩৪তম জন্মদিনটা জোড়া গোলে রাঙিয়েছেন রবের্ত লেভানদোভস্কি। তাও আবার লিগে বার্সেলোনার প্রথম জয়ে। প্রতিযোগিতামূলক ম্যাচে কাতালানদের হয়ে আবার আরেকটি প্রথমেও নাম জুড়ে গেছে তার। প্রথম গোলের দেখাও পেয়েছেন এই ম্যাচে। তার জোড়া গোলের পর লা লিগায় ৪-১ গোলে রিয়াল সোসিয়েদাদকে বিধ্বস্ত করেছে বার্সা।

বার্সায় প্রথম গোলের দেখা পেতে বেশি সময় নেননি পোলিশ স্ট্রাইকার। মাত্র ৪৭ সেকেন্ডে জাল কাঁপিয়েছেন প্রতিপক্ষের। ৬ মিনিট বাদে অবশ্য একটি গোল শোধ দেয় সোসিয়েদাদ। তবে দ্বিতীয়ার্ধে বার্সার আরও তিন গোলে ম্যাচ থেকে ছিটকেই যায় তারা। ৬৬ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন দেম্বেলে। দুই মিনিট পর জোড়া গোলটি তুলে নেন লেভানদোভস্কি। ৭৯ মিনিটে চতুর্থ গোলটি করেছেন আনসু ফাতি। অবশ্য আগের দুই গোলের দুটিই বানিয়ে দেওয়ার কৃতিত্ব তার।       

অপর দিকে লিগ ওয়ানে ২০০৬ সালের পর দ্রুততম গোলের দৃষ্টান্ত রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকে লিলকে গোলের মালা পরিয়েছে পিএসজি।

ফরাসি তারকা প্রথম গোলটি করেন একেবারে নবম সেকেন্ডে। যার যোগানদাতা ছিলেন মেসি। আর্জেন্টাইন সুপার স্টার ২৭ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন। তার পর গোল উৎসবে যোগ দেন হাকিমি, নেইমারও। হাকিমির ৩৯ মিনিটের গোলের পর নেইমার ৪৩ মিনিটে করেন চতুর্থ গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে জোড়া গোলটিও পেয়ে যান এই ব্রাজিলিয়ান। তার পর এমবাপ্পে ৬৬ ও ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ