প্রত্যাশিত জয়ের মুখ দেখেছে বাংলাদেশ মহিলা ফুটবল দল। ১২তম এসএ গেমসের প্রথম ম্যাচে নেপালের কাছে ৩-০ গোলে হারের পর আজ রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারিয়েছে তারা।
শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও গোল হয়নি। বাংলাদেশের কৃষ্ণা রানী সরকার দলকে এগিয়ে দেন ৬২ মিনিটে। কিন্তু চার মিনিট পরই সমতা আনে শ্রীলঙ্কা। খেলা শেষের পাঁচ মিনিট আগে জয়সূচক গোলটি করেন কৃষ্ণা রানী।
এদিকে দিনের অপর খেলায় নেপাল ১-০ গোলে মালদ্বীপকে হারিয়ে তাদের জয়যাত্রা অব্যাহত রাখে।
/আরএম/এফআইআর/








