র‍্যাঙ্কিংয়ে ১৯২ বাংলাদেশ, জামালের দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২২, ১৮:৫৩আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৮:৫৬

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম স্থানে রয়েছে। অবস্থার উন্নতির লক্ষ্যে ২২ ও ২৭ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। প্রতিপক্ষ কম্বোডিয়া ও নেপাল। পরের মাঠে দুটি ম্যাচ জিতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তার আগে এখনকার অবস্থান নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডেনমার্ক প্রবাসী মিডফিল্ডার।

আজ (শনিবার) থেকে জাতীয় ফুটবল দলের আবাসিক অনুশীলন শুরু হয়েছে। উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাঠে অনুশীলনের একফাঁকে সংবাদমাধ্যমের কাছে নিজেদের লক্ষ্যের কথা শুনিয়েছেন জামাল। শুরুতে এই মিডফিল্ডার বলেছেন, ‘অনেক দিন পর একসঙ্গে অনুশীলন করেছি। ভালো লাগছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে আমরা এখন ১৯২। আমরা সবাই চাই উন্নতি। ৬ পয়েন্ট পেলে সামনে এগিয়ে যেতে পারবো।  আমি ফুটবলমোদীদের কাছে দুঃখ প্রকাশ করছি যে, আমরা অনেক নিচে আছি র‍্যাঙ্কিংয়ে।’

২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই জেতা সম্ভব বলে মনে করছেন জামাল, ‘সবাই চায় সামনে এগিয়ে যাই। আমরা ভালো ফুটবল খেলতে পারি তা প্রুভ করেছি। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে জয়ের সম্ভবনা থাকবে। ফিফটি-ফিফটি বলবো।’

শুরু হয়েছে বাংলাদেশ দলের তিন সপ্তাহের অনুশীলন। প্রস্তুতির জন্য এই সময় পর্যাপ্ত মনে করছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার, ‘আমরা সবাই জেতার জন্য এসেছি। এখন ভালো প্রস্তুতি দরকার। তিন সপ্তাহ যথেষ্ট। ওরা (প্রীতি ম্যাচের দুই প্রতিপক্ষ) মনে করছে বাংলাদেশ সহজ দল, কিন্তু আমরা তা নই।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক