শেষ মিনিটের গোলে ম্যানইউর সঙ্গে চেলসির ড্র

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০০:২৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৫০

নিশ্চিত জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নির্ধারিত ৯০ মিনিট অবধি ১-০তে এগিয়ে ছিল রেড ডেভিলসরা। কিন্তু অতিরিক্ত সময়ে করা কস্তার গোলে ম্যানইউর সঙ্গে ড্র করলো ব্লুজরা। শেষ মিনিটের গোলে ম্যানইউর সঙ্গে চেলসির ড্র
রবিবার স্টামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত খেলায় প্রথমার্ধে গোল পায়নি কোন দলই। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে লিগার্ডের গোলে এগিয়ে যায় ম্যানইউ (১-০)। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-০ ব্যবধানেই। তবে অতিরিক্ত সময়ে দিয়েগো কস্তার গোলে ড্র করে মাঠে ছাড়ে চেলসি। ২৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকায় ১৩তম স্থানেই রয়েছে চেলসি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানেই রয়েছেই ম্যানইউ।

দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। বাের্নমাউথকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে গানাররা। বোর্নমাউথের মাঠে ম্যাচের ২৩ মিনিটে ওজিলের গোল লিড নেয় আর্সেনাল। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন চ্যাম্বারলিন (২-০)। শেষ অবধি ২-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।
এই জয়ে ম্যানসিটিকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসল আর্সেনাল। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট তাদের। সমান ৪৮ পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম। আর ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লেস্টার সিটি।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের