বিমান বাহিনী থেকে ছাড়পত্র পেলেন সুমন রেজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২২, ০১:১১আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০১:১৩

দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে বিমান বাহিনীর সৈনিক পদ ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন সুমন রেজা। তবে সেখানে চাকরি ছাড়লেও তার পদত্যাগপত্র গৃহীত হয়নি। বরং বিমান বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড থেকে জাতীয় দলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে।

সুমন রেজাকে জাতীয় দলের ক্যাম্পে পেতে শুরুতে বাফুফে থেকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু আন্তঃবাহিনী খেলা থাকায় ছাড়পত্র মেলেনি। অবশেষে মঙ্গলবার (৩০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে স্ট্রাইকার সুমন রেজাকে জাতীয় দলের খেলার অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ২২ ও ২৭ সেপ্টেম্বর দুটি ম্যাচ হবে। প্রথমটি কম্বোডিয়া ও পরেরটি নেপালের বিপক্ষে। দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে। সেই লক্ষ্যে পুলিশ এফসির মাঠে জাতীয় দলের অনুশীলন চলছে। হাভিয়ের কাবরেরার অধীনে ২৭ জন খেলোয়াড় অনুশীলনে আছেন। এর মধ্যে সুমন অন্যতম।

/টিএ/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী