বড় আশা নিয়ে বাহরাইন যাচ্ছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:২২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩১

এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব সামনে রেখে আশাবাদী বাংলাদেশ। গ্রুপ পর্ব পেরিয়ে খেলতে চাইছে মূল পর্বে। ইতিবাচক মানসিকতা নিয়ে আগামীকাল (বুধবার) বাহরাইন যাচ্ছে লাল সবুজ দল।

এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই পর্ব থেকে চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স-আপ দল খেলবে মূল পর্বে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও ভুটান, স্বাগতিক বাহরাইন এবং কাতার।

বাহরাইন ও কাতার শক্তির দিক দিয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশের কোচ রাশেদ আহমেদ পাপ্পু মূল পর্বে খেলতে চাইছেন, ‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। গ্রুপ চ্যাম্পিয়ন না হলেও সেরা রানার্স-আপ হয়ে চূড়ান্ত পর্বে খেলতে চাই। আমাদের প্রস্তুতি ভালো।’

কিছুদিন আগে ভারতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে খেলে আসা ১০ ফুটবলার রয়েছেন শ্রীলঙ্কার সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে। এতে তেমন সমস্যা দেখছেন না কোচ, ‘সাফ অনূর্ধ্ব-২০ দলের মূল একাদশের মাত্র দুজন খেলোয়াড় অনূর্ধ্ব-১৭ সাফ খেলছে। আশা করছি, বাহরাইনে আমাদের খেলতে তেমন কোনও সমস্যা হবে না।’

এই দলটির অধিনায়ক তানভীর হোসেনও আশাবাদী, ‘আমরা সাফের ফাইনালে ভালো করতে পারিনি। এই অভিজ্ঞতা বাহরাইনে কাজে লাগানোর চেষ্টা করবো। ভালো কিছু করার প্রত্যাশা রয়েছে।’

বাংলাদেশের ম্যাচের সূচি:

১০ সেপ্টেম্বর: বাংলাদেশ-বাহরাইন

১২ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভুটান

১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ-কাতার

১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ-নেপাল

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম