প্রতিপক্ষ মালদ্বীপ, রেকর্ড অক্ষুণ্ন রাখতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৪১

আগের পাঁচটি সাফ নারী চ্যাম্পিয়নশিপেই বাংলাদেশ ব্যর্থতা সঙ্গী করে মাঠ ছেড়েছে। গতবার নেপালের বিরাটনগরের আসরেও বিদায় নিতে হয়েছে সেমিফাইনাল থেকে। এবার কাঠমান্ডুতে হতে যাওয়া টুর্নামেন্টে সাফল্য চাইছেন সাবিনা-মারিয়ারা। কাল বুধবার সেই মিশনে ‘এ’ গ্রুপে তাদের প্রথম বাধা মালদ্বীপ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় পৌঁনে ছয়টার এই ম্যাচ জিতেই এগিয়ে থাকতে চাইছে গোলাম রব্বানী ছোটনের দল।

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ অনেক দিন ধরে অনুশীলনের মাঝে। প্রস্তুতি ম্যাচ না খেললেও দলের মধ্যে সমন্বয় খারাপ নয়। সেই কারণেই কোচ গোলাম রব্বানী ছোটনকে দেখা গেলো ভীষণ আত্মবিশ্বাসী, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ঢাকায় আমরা ছয় সপ্তাহের কঠিন অনুশীলন করে এসেছি। মেয়েদের ফিটনেস লেভেল খুব ভালো অবস্থায় আছে। এখানে এসেও তিনদিন খুব ভালো অনুশীলন হয়েছে। প্রথম ম্যাচ মালদ্বীপের সঙ্গে। এই চ্যালেঞ্জটা আশা করি ভালোভাবেই উতরে যেতে পারবো।’

কাঠমান্ডুতে তিন দিন অনুশীলনের লক্ষ্যই ছিল স্থানীয় আবহাওয়ার সঙ্গে কৃষ্ণা-স্বপ্নাদের মানিয়ে নেওয়া। কোচ নিজেই বলেছেন, ‘তিনদিন এই আবহাওয়ার সঙ্গে মেয়েরা যে ভালোভাবেই মানিয়ে নিয়েছে, সেটা প্র্যাকটিসে বোঝা গেছে। এখন আমাদের মেয়েরা এই ম্যাচে তাদের সর্বোচ্চ মনোযোগটা দিচ্ছে। আশা করছি, কালকের ম্যাচে প্রথম থেকেই ওরা সর্বোচ্চটা দেবে ও ভালো ফুটবল খেলে জয় নিয়ে মাঠ ছাড়বে।’

বাংলাদেশ দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় অধিনায়ক সাবিনা খাতুন। একমাত্র এই স্ট্রাইকারের সবগুলো সাফে খেলার অভিজ্ঞতা আছে। মালদ্বীপ ম্যাচের আগে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে সাবিনা বলেছেন, ‘আশা করছি, একটা ভালো ফল নিয়ে মাঠ ছাড়তে পারবো। দর্শকরাও মহিলা ফুটবলের ওপর আস্থা রেখেছে। তারা আমাদের কাছ থেকে ভালো কিছু চায়। মনে করে মেয়েরা গোছানো ফুটবল খেলতে পারে। অবশ্যই সব দল নিজস্ব একটা লক্ষ্য নিয়েছে। আমাদেরও লক্ষ্য আছে। সবার আগে প্রথম ম্যাচ থেকে ভালো ফল নিয়ে ফিরতে চাই।’

আগের দুইবারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে। জিতেছে দু’বারই। সবশেষ ২০১৬ সালে শিলিগুড়ি সাফের সেমিফাইনালেও বাংলাদেশ ৬-০ গোলে জিতেছিল।

জয়ের রেকর্ড কালও অটুট রাখতে চায় বাংলাদেশ। মিডফিল্ডার মারিয়া মান্দার পরিষ্কার কথা, ‘আমরা মাঠে নামতে মুখিয়ে আছি। নেপালে আগেও খেলেছি। এখানে তিন-চারদিন আগে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছি। সেমিফাইনালে যেতে হলে প্রথম দুই ম্যাচে আমাদের জিততে হবে। সেভাবে প্রস্তুতিও নিয়েছি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের