আগামী ৮ থেকে ১৫ অক্টোবর কাতারে পথ শিশুদের নিয়ে হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। বাংলাদেশের একটি এনজিও লিডোর তত্ত্বাবধানে নারী ফুটবল দল সেখানে অংশ নিতে যাচ্ছে। তার আগে আজ বৃহস্পতিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন দোহাগামী পথ শিশুদের সংবর্ধনা দিয়েছে।
দোহাতে বিশ্বকাপের খেলা হবে সেভেন-এ সাইড ভিত্তিক। দলের কোচ মোসাম্মত নাজমা তার দল নিয়ে আশাবাদী কথা শুনিয়েছেন, ‘এই দলটি কয়েক মাস ধরে অনুশীলন করছে। আশা করি, কাতারে আমরা ম্যাচ জিততে পারবো।’
ব্রিটিশ ডেপুটি হাইকমিশনের বারিধারার বাসভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, সদস্য সত্যজিত দাশ রুপুসহ অন্যরা।









