জয়সূচক গোলটি নিয়ে সংশয়ে ছিলেন মাতিপ!

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৩০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৮

নাপোলির বিপক্ষে হরর শোয়ের পর আয়াক্সের বিপক্ষেও শঙ্কায় পড়ে গিয়েছিল লিভারপুল। দ্বিতীয় ম্যাচে জয় পাবে তো? শেষ পর্যন্ত জোয়েল মাতিপের নাটকীয় এক গোলে চ্যাম্পিয়নস লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। তারা আয়াক্সকে হারিয়েছে ২-১ গোলে।

অ্যানফিল্ডে গোলের শুরুটা করেন মোহাম্মদ সালাহ। ডিয়েগো জোতার সেটআপে ১৭ মিনিটে তার গোলের পর আয়াক্সও পাল্টা জবাব দিতে দেরি করেনি। ২৭ মিনিটে দারুণ এক স্ট্রাইকে স্কোর ১-১ করেন কুদুস। স্বাগতিক দল তার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু সালাহ, দিয়াজ বা জোতার কেউ লক্ষ্যভেদে সক্ষম হননি। যার খেসারত দিতে হয়েছে ২৭ মিনিটে!

আয়াক্স গোলকিপার রেমকো পাসভির ভার্জিল ফন ডাইক, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নোল্ডকেও রুখে দিয়েছেন। খেলার ১৫ মিনিট বাকি থাকতে লিভারপুলকে প্রায় স্তব্ধ করে দিতে চেয়েছিলেন ডেলি ব্লিন্ড। ভাগ্যভালো যে কাছ থেকে নেওয়া তার হেড মিস করে জাল। পরে তো কর্নার থেকে পাওয়া সুযোগে জয় নিশ্চিত করেন মাতিপ। ৮৯ মিনিটে তার দারুণ এক হেড গোললাইন অতিক্রম করলে। 

শেষ গোলটা ছিল নাটকীয়। মাতিপ লক্ষ্য বরাবর হেড করলেও তা পাল্টা হেডে ফিরিয়ে দিয়েছিলেন দুসান তাদিচ। ততক্ষণে অবশ্য বল গোললাইন অতিক্রম করে গেছে। পরে গোলের বাঁশি বাঁজিয়েছেন রেফারি। তার আগে এই গোল নিয়ে নিশ্চিত ছিলেন না মাতিপ নিজেও, ‘সত্যি করে তখন যে সেটা গোল ছিল, আমি নিশ্চিত ছিলাম না। কিন্তু রেফারিকে দেখার পরই আবেগটা বের হয়ে আসে।’

/এফআইআর/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের