চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?

স্পোর্টস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ১৩:২০আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৩:২০

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ (১৪ এপ্রিল) রাতে মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা, অন্য ম্যাচে লিভারপুল ও পিএসজি। দুই ম্যাচে অবিশ্বাস্য কিছু দেখা যাবে নাকি গতানুগতিক পারফরম্যান্স- এ নিয়ে উত্তেজনা কম নয়।

এর আগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও লিভারপুল দুই দলই ২-০ ব্যবধানে হেরে যায়। তাই তাদের সামনে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ।

বার্সার জন্য সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে এটি। কারণ মেত্রোপলিতানোতে অদম্য অ্যাতলেটিকো। প্রথম লেগে হ্যান্সি ফ্লিকের দল ঘরের মাঠে হোঁচট খায়, লাল কার্ড ও বাজে ফিনিশিংয়ে হেরে যায়। যদিও ম্যাচের বেশিরভাগ সময় ছিল তাদের আধিপত্য। 

ইতিহাস অবশ্য অন্য কথা বলছে। বার্সাকে খুব বেশি স্বস্তিতে রাখতে পারছে না— চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নকআউট ম্যাচে প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর ঘটনা ঘটেছে মাত্র দুইবার।

এই ম্যাচ খেলার আগে বার্সা এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস জুগিয়েছে। লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস দারুণ ফর্মে আছেন। তাই  দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস বার্সেলোনার।

দলের তারকা ইয়ামাল আশা করছেন ফিরতি লেগে ভালো করবেন। তিনি বলেন, ‘‘আমি খুব ভালো বোধ করছি এবং আগামীকালের ম্যাচের জন্য মুখিয়ে আছি। আশা করি আমিই পার্থক্য গড়ে দেব। দেখি সিমিওনে আমাকে ওয়ান অন ওয়ান খেলার সুযোগ দিয়ে কোনও উপকার করেন কি না!’’

অন্যদিকে এ প্রতিযোগিতায় অ্যাতলেটিকোর ঘরের মাঠের আক্রমণভাগ খুব শক্তিশালী। প্রথম লেগে গোল করা জুলিয়ান আলভারেজ এখনও তাদের জন্য বড় হুমকি। পাশাপাশি আন্তোয়ান গ্রিয়েজমান ও আলেক্সান্দার সোরলোথও ফর্মে।

পিএসজির বিপক্ষে ২-০ গোলের হারের পর অ্যানফিল্ডে ঘুরে দাঁড়ানোর মিশন লিভারপুলেরও। প্যারিসে হারলেও পুরো ম্যাচে পিছিয়ে ছিল লিভারপুল। 

তাদের অধিনায়ক ভার্জিল ফন ডাইকের বিশ্বাস, ইউরোপের আরেকটি স্মরণীয় রাত সম্ভব। ২০১৯ সালে তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন অনুপ্রাণিত করছে তাকে।

ওইবার সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে তিন গোলে পিছিয়ে পড়েও অ্যানফিল্ডে অনুষ্ঠিত ফিরতি লেগে ৪-০ গোলে জিতেছিল লিভারপুল। ওই দলের সদস্য ছিলেন ফন ডাইক।

তার কথা, ‘আমরা ঘরের মাঠে খেলব। আমাদের আত্মবিশ্বাস দেখাতে হবে.... এজন্য প্রয়োজন বিশেষ পারফরম্যান্স।’ 

একই মনোভাব দেখিয়ে কোচ আর্নে স্লট বলেছেন, ‘‘অ্যানফিল্ড অনেকবার দেখিয়েছে যে এটি দলকে আরেক স্তরে নিয়ে যেতে পারে এবং আবার আমাদের সেটা প্রয়োজন।’’

তাহলে ধুন্ধুমার ম্যাচেরই ইঙ্গিত দিচ্ছে আজ দিবাগত রাত ১ টায়।

/টিএ/এমএএল/ 
সম্পর্কিত
রেফারিং নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে বিশ্বকাপ ফাইনালের আগে বিতর্কের ঝড় 
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান