বাহরাইনে অবিশ্বাস্য কিছু করতে চায় বাংলাদেশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৩২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৩২

এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বে ভুটানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জিতেছে বাংলাদেশ। শেষের দিকে বদলি আশরাফুল হক জয়সূচক গোলটি করেন। বাহরাইনের সঙ্গে ড্রয়ের পর ভুটানের বিপক্ষে জয় পেয়ে উচ্ছ্বসিত পুরো দল। এখন তাদের দৃষ্টি বাহরাইনে অবিশ্বাস্য কিছু করা।

সোমবার ১-১ গোলে সমতায় থাকার পর চেষ্টা করেও গোল পাচ্ছিলো না বাংলাদেশ।  তখনই শেষের দিকে এসে আশরাফুল গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন। বুধবার রাতে অনুশীলনের এক ফাঁকে আশরাফুল হক নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে সংবাদ মাধ্যম কে বলেছেন, ‘গোলটা আমাদের প্রয়োজন ছিল, ভুটানের বিপক্ষে জয় ছিল জরুরি। শেষ মুহূর্তে আমি গোল করতে পেরে আমি অনেক খুশি। দেশবাসীর কাছে দোয়া চাই।’

বাহরাইনে অবিশ্বাস্য কিছু করতে চায় বাংলাদেশ 

আগামীকাল শুক্রবার গ্রুপে তৃতীয় ম্যাচে কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে আশরাফুল বলেন, ‘কাতারের বিপক্ষে আমরা ভালো করতে চাই। ম্যাচে গোলও করতে চাই। আশা করছি, কাতারের বিপক্ষে আমরা ভালো করবো। মূলপর্বে নাম লেখাতে পারলে তা হবে অবিশ্বাস্য। আমরা নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবো।'

ভুটান ম্যাচে প্রথম গোলদাতা পিয়াস আহমেদ নোভা। পিয়াসও আশাবাদী ভালো কিছু হবে। তার কথায়, ‘আসলে ভুটানের বিপক্ষে গোল করার পর অনেক ভালো লাগছে। দলটির বিপক্ষে গোল করার ইচ্ছে ছিল, তা করতে পেরে ভালো লাগছে। কাতারের বিপক্ষে আমরা ভালোকিছু করার চেষ্টা থাকবে, ম্যাচটা টাইট হবে। আমি এখানেও গোল করতে চাই।'

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে