রোনালদোর গোলের অপেক্ষায় ছিলেন ম্যান ইউয়ের সবাই

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:২২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:২২

‘গোল মেশিন’ ক্রিস্তিয়ানো রোনালদো। অথচ ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে সাম্প্রতিক সময়ে গোল করতেই ভুলে গিয়েছিলেন তিনি! অবশেষে চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন পর্তুগিজ যুবরাজ। ইউরোপা লিগ দিয়ে পাওয়া প্রথম লক্ষ্যভেদে শুধু রোনালদোর মনে স্বস্তি ফেরেনি, ফিরেছে গোটা দলেই।

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে শেরিফকে ২-০ গোলে হারিয়েছে ম্যান ইউ। মলদোভার ক্লাবটির মাঠে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন রোনালদো। তাতে ইউরোপা লিগে ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। আর সব মিলিয়ে ক্লাব ক্যারিয়ারে নিজের গোল সংখ্যা নিয়ে গেছেন  ৬৯৯-তে।

ইউরোপা লিগের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হেরেছিল ম্যান ইউ। ওই ম্যাচে রোনালদোর পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। সমালোচনাও হয়েছিল বেশ। তাই গোলে ফেরাটা জরুরি ছিল সময়ের অন্যতম সেরা খেলোয়াড়ের। অবশেষে মলদোভান ক্লাব শেরিফের মাঠে ৩৯ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন সাবেক রিয়াল তারকা।

মৌসুমের প্রথম গোল পেয়ে রোনালদোর উচ্ছ্বাস ছিল দেখার মতো। বোঝা যাচ্ছিল, কতটা ভারমুক্ত হলেন তিনি। শুধু কি তিনি, গোটা ম্যান ইউ-ই যেন হাঁফ ছেড়ে বাঁচলো! সেটি স্পষ্ট হয়েছে ম্যাচ শেষে কোচ এরিক টেন হাগের এই বক্তব্যে, ‘গোলটি ক্রিস্তিয়ানোর (রোনালদোর) জন্য খুব দরকার ছিল। অনেকবার সে কাছাকাছি গিয়েছিল, তবে গোল হচ্ছিল। না। আমরাও তার জন্য ভীষণ খুশি।’

ডাচ কোচ সঙ্গে যোগ করেছেন, ‘গোটা দল এই গোলটির অপেক্ষায় ছিল। সবাই মিলে তার গোল এনে দিতে চেয়েছিল। পেনাল্টি যখন এলো, তখন নিশ্চিত মনে হয়েছিল এবার গোল পাবে সে।’

শেরিফের বিপক্ষে প্রথম গোলটি পেয়েছিল ম্যান ইউ জেডন সানচোর কাছ থেকে। ১৭ মিনিটে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ ফরোয়ার্ড।

/কেআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী