বাবাকে হারিয়েও বাংলাদেশের হয়ে খেলবেন হেমন্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৮

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে অনুশীলনের আগেও বাবা মিশেল বিশ্বাসের সঙ্গে ফোনে কথা হয়েছিল। ছেলে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের কাছে তখন সবকিছু ভালোই মনে হয়েছিল। হঠাৎ কী থেকে কী হয়ে গেল। এরপরই অসুস্থ বোধ করায় দিনাজপুর হাসপাতালে নিয়ে গেলেও বাবা আর সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেননি।

বিকালে পরিবারের সবাইকে কাঁদিয়ে ইহলোক ছেড়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮। স্ত্রী ছাড়াও রেখে গেছেন তিন ছেলে ও এক মেয়ে।

বাবার আকস্মিক মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন বর্তমানে জাতীয় ফুটবল দলের সঙ্গে কম্বোডিয়ায় থাকা হেমন্ত। যদিও দেশে ফিরছেন না তিনি। শোককে শক্তিতে রূপান্তর করে দলের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বাবার অকস্মাৎ মৃত্যুর পরই হেমন্ত দেশে ফিরবেন কিনা, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। তবে হেমন্ত দলের সঙ্গে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হেমন্ত দেশে ফিরছে না। এখানে দলের সঙ্গে থেকেই ম্যাচ খেলবে।’

অন্যদিকে দলের সঙ্গে থাকা মিডিয়া কর্মকর্তা হাসান মাহমুদ বলেছেন, ‘ওর পরিবার থেকে বলা হয়েছে কম্বোডিয়াতে থেকে ম্যাচ খেলতে। যেহেতু ও অনেক দিন পর জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে, তাই তা কাজে লাগাতে।’

আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ১৯ সেপ্টেম্বর আন-অফিসিয়াল একটি ম্যাচ হওয়ার কথা রয়েছে।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের