আর্থিক পুরস্কারের ব্যাপারে যা বললেন সালাউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২২, ২০:৪৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ট্রফি জিতেছে বাংলাদেশ। সাবিনা-সানজিদারা প্রশংসায় ভাসছেন। আগামীকাল (বুধবার) ট্রফি নিয়ে দেশে ফিরছে লাল-সবুজ দলের সেনানিরা। দেশে ফিরে বড়সর সংবর্ধনা তো পাচ্ছেনই, উঠে এসেছে আর্থিক পুরস্কারের প্রসঙ্গও। যদিও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দিলেন অন্যরকম প্রতিশ্রুতি।

আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি মেয়েদের আর্থিক পুরস্কার প্রসঙ্গে বলেছেন, ‘আমি তো চাই টাকা থাকলে প্রত্যেকটা মেয়েকে ২ কোটি টাকা করে দিতে। আমি এমনই মানুষ। তবে আমার কাছে তো সেই টাকাটা থাকতে হবে। যা আনতে পারবো, সেগুলো এই মেয়েদেরকেই দেবো। কারণ তাদের যত দেবো, ততই আমরা পাবো।’

এমনিতে মেয়েরা ভালো পারফর্ম করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ডেকে নিয়ে সংবধর্নার পাশাপাশি আর্থিক পুরস্কার দিয়ে থাকেন। এবারও প্রধানমন্ত্রীর কাছ থেকে তেমনই প্রত্যাশা করছেন বাফুফে সভাপতি।

সালাউদ্দিনের বক্তব্য, ‘আমাদের মেয়েরা ভালো করলে মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে ডেকেই তাদের উপহার দেন। আমাদের বলতে হয় না। প্রধানমন্ত্রী ভালো করেই জানেন মেয়েরা এটা (সাফে চ্যাম্পিয়ন) করেছে। আশা করছি, তার কাছ থেকে একটা ভালো উপহার ও সংবর্ধনার ব্যবস্থা করা হবে। এর সঙ্গে আরও কিছু কিছু জায়গা থেকে স্পন্সররা আলাপ করছে। আর বাফুফে সভাপতির পক্ষ থেকে থাকবে আমার আদর ও ভালবাসা।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী