সানজিদা-কৃষ্ণাদের নিয়ে বাফুফের ভবিষ্যৎ পরিকল্পনা কী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২২, ২১:২৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ২২:৫১

বাংলাদেশের ফুটবলে ফুটেছে নতুন ফুল। জেগেছে নতুন আশা। মেয়েদের সাফল্যে উৎসবের রঙ ফুটবলে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়, চাট্টিখানি কথা নয়; তাও আবার প্রথমবারের মতো। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে বুধবার দেশে ফিরছেন অদম্য মেয়েরা। জমকালো সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে, উৎসব হবে সানজিদা-কৃষ্ণাদের নিয়ে। এরপর? শিরোপার স্বাদ পাওয়া মেয়েদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কী বাফুফের? চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরই সেটি নিয়ে কথা বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে সেখানে নিজেদের সীমাবদ্ধতার বিষয়ও সামনে এনেছেন তিনি।

বাফুফে ভবনে সংবাদমাধ্যমের কাছে বাস্তবতা তুলে ধরেছেন সালাউদ্দিন। ছেলেদের ফুটবলের পারিশ্রমিক ও মেয়েদের ফুটবলের পারিশ্রমিক যে এক নয়, সেটি তুলে ধরে পার্থক্যটা স্পষ্ট করার চেষ্টা করেছেন এই ফুটবল কর্তা, ‘ছেলে ও মেয়েদের সমান পারিশ্রমিক হতে পারে না ফুটবল দুনিয়ায়। (কিলিয়ান) এমবাপ্পের সাইনিং মানি ৩০০ মিলিয়ন ইউরো। মেয়েদের সেরা খেলোয়াড় পায় ৪ মিলিয়ন (ইউরো)। আমি প্রথমত মেয়েদের আবারও অভিনন্দন জানাই সাফ জয়ের জন্য।’

অর্থনৈতিক বিষয় অন্য আলোচনা। কিন্তু মেয়েদের ভবিষ্যতের জন্য তো একটা ছক কষা দরকার। সেটি ঠিক করেছেন সালাউদ্দিন। প্রথম কাজটা করতে চান সানজিদা-কৃষ্ণাদের আরও ভালোভাবে অনুপ্রাণিত করার মাধ্যমে, ‘ওরা আসার পর আমি ওদের বলবো, ‘যথেষ্ট ভালো করেছো। তোমরা চ্যাম্পিয়ন হয়েছো- এখন এটা ভুলে গিয়ে সামনে তাকাও। সামনে যেতে হলে তোমাদের পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। কারণ, তখন তোমাকে অন্যরা পেছনে ফেলতে চাইবে। সুতরাং এটা এখন একেবারে একটা আলাদা জগৎ। উপহার, আর্থিক সহায়তা যা পাওয়ার, সেটা পাবা। ২-৩ দিন বিশ্রাম নিয়ে আবার তোমরা কাজে ফিরে যাও, যদি ভবিষ্যৎ গড়তে চাও। নইলে ওয়ানটাইম ওয়ান্ডার হয়েই থাকবে।’ আমি এই কথাগুলো একজন ফুটবলার হিসেবেই বলছি। আমার কাজ ফুটবলের জন্য কাজ করা। আমি চলচ্চিত্র তারকা কিংবা রাজনীতিবিদ নই। আমার কাজ ফুটবল নিয়ে।”

যে মেয়েরা এত বড় সাফল্য এনে দিলো, তাদের লিগ এখনও পূর্ণাঙ্গ নয়। এ নিয়ে আক্ষেপ ঝরলো সালাউদ্দিনের কণ্ঠে, ‘আমাদের সাধারণ সম্পাদক, নারী ফুটবল কমিটির চেয়ারম্যান পাগলের মতো অনুরোধ করেছে ক্লাবগুলোকে লিগে খেলার জন্য। তাতে কোনও লাভ হয়নি। আমাদের তো ক্ষমতা নেই তাদের জোর করার। একটা ক্ষমতা আছে ফিফার নির্দেশনা অনুসরণ করা। তখন ক্লাবগুলোকে ব্যান করতে হতো। তখন আমার ফুটবলই বন্ধ হয়ে যাবে। তখন আপনারাই বলতেন মেয়েদের ফুটবলে এমন কী পেলেন যে এর জন্য ছেলেদের খেলাই বন্ধ করে দিলেন? আমি আসলে পড়ে গিয়েছি মধ্যখানে।’

তবে সাফ জেতার পর চিত্র পাল্টে যাবে বলে আশাবাদী সালাউদ্দিন, ‘আমি নিজেও ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি খেলার জন্য। দুই-একটা ক্লাবকে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দিতে চেয়েছি। তারা গুরুত্ব দেয়নি। এখন আশা করি তারা গুরুত্ব দেবে। আমি আবারও তাদের কাছে ভিক্ষা চাইবো। বাস্তবিক সমস্যা একটা হলো, খেলোয়াড়ের সংখ্যা অনেক কম। যাই খেলোয়াড় আছে, তারা আছে আমাদের কাছেই। আমরা এই মেয়েদের রিলিজ করতে কোনও টাকা নেবো না। সাফ জয়ের পর আশা করছি তারা আগ্রহী হবে।’

মেয়েদের আরও আন্তর্জাতিক ম্যাচ খেলার দিকে জোর দিয়েছে বাফুফে। তবে এজন্য দরকার প্রচুর অর্থ। এজন্য ক্রীড়া মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানালেন সালাউদ্দিন, ‘মেয়েদের খেলানোর জন্য চ্যাম্পিয়ন হওয়ার আগেই আমরা একটা পরিকল্পনা করেছি। মনে রাখতে হবে, একেকটা ম্যাচ খেলতে ৭০ লাখ টাকা লাগে। আমরা এরমধ্যেই ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছি ছেলে ও মেয়েদের জন্য বাড়তি একটা বাজেটের। যেটা দিয়ে তাদের সারা বছর ফিফা উইন্ডোতে খেলাতে পারবো। নইলে র‌্যাঙ্কিং হবে না। আমরা আশা করছি সেই বাজেট পাবো।’

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী