সাফ চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বিসিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪০

প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। পুরো দেশকে উৎসবের উপলক্ষ এনে দিয়ে প্রশংসায় ভাসছে সাবিনারা। অবশ্য তাদের জন্য নানা পুরস্কারেরও ঘোষণা আসছে। মেয়েদের অসাধারণ এই কীর্তির জন্য এবার অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে।   

সোমবার সাফ ফাইনালে বাংলাদেশ স্বাগতিক নেপালকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে পুরস্কারের ঘোষণা দিয়ে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘অসাধারণ নৈপুণ্য ও ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের এই কীর্তির মর্যাদা দিতে ও সমর্থনে আমি পুরো দলকে বিসিবির পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’  

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমার কোনও সন্দেহ নেই যে এই সাফ জয় সমগ্র দেশের ক্রীড়া সংশ্লিষ্ট নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া দলকে নিজ নিজ ক্ষেত্রে আন্তর্জাতিক গৌরব অর্জনে ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম