সাফ ট্রফি নিয়ে দেশে ফিরলেন সাবিনা-সানজিদারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৮

নেপালের কাঠমান্ডুতে নতুন ইতিহাস গড়ে অবশেষে দেশের মাটিতে পা রেখেছে নারীদের সাফ জয়ী বাংলাদেশ দল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্মারক ট্রফিটি নিয়ে বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে গোলাম রব্বানী ছোটনের দল।

ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারানো দলটিকে ঘিরে রয়েছে নানান আয়োজন। পুরো ঢাকাই এখন উৎসবের নগরী।  

ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় সাফ চ্যাম্পিয়নদের। বিমানবন্দরে নামার পর শুরুতে চ্যাম্পিয়ন দলসহ নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী জাহিদ আহসান রাসেল। তারপর তাদের কেক কেটে খাওয়ানো হয়। 

এসময় ক্রীড়া প্রতিমন্ত্রীর পাশাপাশি বাফুফের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর বিমানবন্দর থেকে বিজয়ীদের ছাদখোলা বাসটি কাকলী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিজয় সরণি ফ্লাইওভার, তেজগাঁও, মগবাজার-মৌচাক-কাকরাইল-ফকিরাপুল-মতিঝিল হয়ে পৌঁছাবে বাফুফে ভবনে।

পুরো বাসে সাফ জয়ী ট্রফি ছাড়াও দলের ছবি মোড়ানো রয়েছে। থাকছে সাউন্ড সিস্টেম। বাজবে বিজয়ের গান। ছাদখোলা বাসে চড়ে খেলোয়াড়রা পৌঁছাবেন বাফুফে ভবনে।

মতিঝিলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের