ছাদখোলা বাসে আহত ঋতুপর্ণা, লেগেছে তিনটি সেলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩১

ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রওনা দিয়ে বিপত্তিতে পড়তে হয় সাফজয়ী বাংলাদেশ দলকে। বাস চলা শুরুর পর থেকে খেলোয়াড়রা প্রায় প্রত্যেকে ভিডিও বা লাইভ করছিলেন। ঋতুপর্ণা চাকমার হাতেও ছিল মোবাইল। চারপাশ দেখে মুগ্ধতা ছড়িয়ে পড়ছিল চোখেমুখে। ঠিক তখনই হঠাৎ কপালে আঘাত পান এই ফুটবলার। কী হলো বোঝার আগেই গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্স উঠিয়ে সোজা সিএমএইচে নেওয়া হয়। লেগেছে তিনটি সেলাই। তবে স্বস্তির খবর হলো, তিনি সুস্থ আছেন।

কীভাবে হলো এমন ঘটনা, জানতে চাইলে বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘খোলা ছাদের ওপরে অন্যদের সঙ্গে দাঁড়িয়েছিল ঋতুপর্ণা। তখন ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোণা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষণিকভাবে তাকে সিএমএইচে নেওয়া হলে কপালে তিনটি সেলাই পড়ে। সে ভালো আছে।’

খোলা ছাদের বাসে আছেন বাফুফের অন্যতম সদস্য সত্যজিত দাশ রুপুও। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ঋতুপর্ণা মাথায় আঘাত পেয়েছে। হাসপাতাল থেকে এখন বাফুফে ভবনের দিকে আসছে। তার আঘাত তেমন গুরুতর নয়।’

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। এরপরই ছাদখোলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফের পথে রওনা দিলে ঘটে এই দুর্ঘটনা।

/ইউআই/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী