দেশে চলছে ফুটবল উৎসব, ওদিকে কম্বোডিয়ার মুখোমুখি জামালরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৫

বাংলাদেশের মেয়েরা সাফের শিরোপা জিতেছে। দেশে চলছে ফুটবল উৎসব। এর মাঝেই কম্বোডিয়ায় খেলতে নামছে জামাল ভূঁইয়ারা।

ছেলেরা ২০০৩ সালের পর আর ট্রফি ছুঁতে পারেনি। বরং অনেকটা ধুঁকছে। শিরোপার চেয়ে, র‌্যাঙ্কিং বাড়িয়ে নেওয়ার দিকে এখন মনোযোগ। সেই লক্ষ্যে আজ (বৃহস্পতিবার) ফিফা প্রীতি ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কম্বোডিয়ার রাজধানী নমপেনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার ম্যাচটিতে জয়ের দিকে দৃষ্টি রেখেছে জামালরা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে কম্বোডিয়া বেশ এগিয়ে। ১৭৪তম স্থানে তারা। আর বাংলাদেশের অবস্থান ১৯২-তে। প্রতিপক্ষের মাঠে জিততে পারলে র‌্যাঙ্কিং নিশ্চিতভাবে বাড়বে। লাল-সবুজ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা গত ২৬ আগস্ট থেকে নিবিড় অনুশীলন করিয়ে যাচ্ছেন দলকে।

নমপেনের অনুশীলন নিয়ে সন্তুষ্টি ঝড়লো তার কণ্ঠে। লক্ষ্যপূরণ করতে হলে সুযোগ পেলেই গোল করতে হবে, সেটি শিষ্যদের আবার মনে করিয়ে দিয়েছেন ৩৭ বছর বয়সী কোচ, ‘এই ম্যাচ থেকে নিজেদের লক্ষ্য পূরণের জন্য আমরা প্রস্তুত। আশা করছি, ম্যাচটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। লক্ষ্য অর্জনে হাফ চান্সগুলো কাজে লাগাতে হবে। কম্বোডিয়ায় ফুটবলারদের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে। এ ম্যাচে তারা নিজেদের প্রমাণ করতে চাইবে।’

অধিনায়ক জামাল ভূঁইয়া আবার সরাসরি জয়ের প্রত্যাশা করেছেন। আগের চার দেখায় বাংলাদেশের জয়ের পাল্লা ভারি। তিনটিতে জয় ও একটিতে ড্র ছিল। সবশেষ ২০১৯ সালে ১-০ গোলে জয় এসেছিল। তারপরেও জামাল সমীহ করে বলেছেন, ‘আমাদের মনোভাব ইতিবাচক। ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই কম্বোডিয়া দলটাকে সমীহ করছি। তারপরও আমরা এ ম্যাচ জিততে চাই। দল হিসেবে কম্বোডিয়া দুর্দান্ত। তারা ভালো ফুটবল খেলে। তদের খেলোয়াড়রা আত্মবিশ্বাসী এবং স্পিডি। আমি মনে করি, এই ম্যাচে দুই দলের সমান সুযোগ থাকছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী