এক স্ট্যাটাসে সানজিদার বেড়েছে দেড় লাখ ফলোয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৭

সাফ জিতে আনন্দে ভাসছেন সাবিনা-সানজিদা-কৃষ্ণারা। এই আনন্দ অসীম। মাঠের খেলা তো আছেই, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এই নারী ফুটবলাররা বেশ সক্রিয়। বিশেষ করে ফেসবুকে। সাফ জয়ের পর তাদের ফ্যান-ফলোয়ার বেড়েই চলেছে।

তাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার বেড়েছে সানজিদা আক্তারের। এক স্ট্যাটাসের পর তার ফলোয়ার বেড়েছে দেড় লাখ! সানজিদার ভেরিফায়েড পেজে এখন ফলোয়ার রয়েছেন ৪ লাখ ১৫ হাজার। নেপালের বিপক্ষে ফাইনালের আগে আবেগপূর্ণ এক স্ট্যাটাস দিয়েছিলেন সানজিদা। যেখানে জানিয়েছিলেন, ফাইনাল জয়ের আকাঙ্ক্ষা ও জিতলে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে উৎসবের কথা। মুহূর্তেই ভাইরাল হয় ওই স্ট্যাটাসটি।

সানজিদা এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ফাইনাল জেতার পর দেখি লাল-সবুজ জার্সিতে ফেসবুক আসছে। আগে আমার ফলোয়ার ছিল আড়াই লাখ। এখন ফাইনাল জিতে ওই স্ট্যাটাসের পরে (ছাদখোলা বাস চেয়ে আবেদন) সেটা দেড় লাখ বেড়েছে।’

যদিও মেয়েরা বেশি সময় মোবাইল চালাতে পারেন না। শুধু শুক্রবার দুই ঘণ্টার জন্য মোবাইল হাতে পান। সানজিদা বলেছেন, ‘অনেকে অনেক কথা বলতে চায়। তবে শুক্রবার দুই ঘণ্টার জন্য ফোন পাই। এমনিতে পাই না। প্রয়োজন হলে তখন মোবাইলে কথা বলতে পারি।’

সানজিদার মতো কৃষ্ণাসহ অন্যদের ফ্যান-ফলোয়ারও বেড়েছে। কৃষ্ণার ফেসবুকে রয়েছে বর্তমানে ২ লাখ ১৫ হাজার অনুসারী।

/টিএ/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি