নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে তিন পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩০

ফিফা র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বিকাল পৌনে ছয়টায় মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে বাংলাদেশ দল তিনটি পরিবর্তন করে খেলতে নামছে।

গত ২২ আগস্ট কম্বোডিয়ার বিপক্ষে খেলেছিলেন কাজী তারিক রায়হান, আতিকুর রহমান ফাহাদ ও সুমন রেজা। আজ নেপালের বিপক্ষে শুরুর একাদশে তাদের জায়গায় হয়নি। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা তাদের জায়গায় রিমন হোসেন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও সাজ্জাদ হোসেনকে সুযোগ দিতে যাচ্ছেন। এর মধ্যে হেমন্ত তো দীর্ঘ ৫ বছর পর আবারও খেলার সুযোগ পেয়েছেন।

এছাড়া বাকি আটজন আগের ম্যাচে শুরু থেকে খেলেছিলেন। কাবরেরা আজও সম্ভাব্য ৪-১-৪-১ ছকে দলকে খেলাতে পারেন।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মতিন মিয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রাকিব হোসেন, সাজ্জাদ হোসেন ও রিমন হোসেন।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
নিজস্ব সময় আর অনন্য ক্যালেন্ডারে চলে যে দেশ
এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের