কাতার আমিরের বাংলাদেশ ও নেপাল সফর

অভিবাসী কর্মীদের সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া উচিত

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ১০:০৪আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১০:৩৫

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। আজ সোমবার (২২ এপ্রিল) বিকেল পাঁচটায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্বাগত জানাবেন। ২৪ এপ্রিল তিনি নেপাল সফরে যাবেন। এই সফরে অভিবাসী শ্রমিকদের শ্রম সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

কাতারের আমিরের বাংলাদেশ সফরকালে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার উপ-পরিচালক মাইকেল পেজ বলেছেন, সফরকালীন কাতারের আমিরের শুধু রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করাই একমাত্র কাজ নয়। বরং কাতারে মারা যাওয়া অভিবাসী শ্রমিকদের পরিবারের সঙ্গেও তার সাক্ষাৎ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েব পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন মাইকেল পেজ।

মাইকেল পেজ বলেন, দীর্ঘস্থায়ী শ্রম সম্পর্কের বিষয়ে কূটনৈতিক আলোচনা করা কাতার, বাংলাদেশ এবং নেপালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে তিনি মনে করেন, কাতারের জনসংখ্যার প্রায় ৪৪ শতাংশই অভিবাসী। তবে সেখানে অভিবাসী শ্রমিকরা গুরুতর নির্যাতনের সম্মুখীন হচ্ছে। তাই কাতারের আমিরের সঙ্গে অভিবাসী শ্রমিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনার এখনই সময় বলেও উল্লেখ করেছেন তিনি।

কাতারি কর্তৃপক্ষ শ্রম সংস্কার করলেও তার বাস্তবায়ন কুবই কম বলেও উল্লেখ করেছেন মাইকেল পেজ। আমিরের সফরের সময় শ্রম চুক্তিগুলো হালনাগাদ ও তার বাস্তবায়নের মাধ্যমে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী