সাফ নারী ফুটবল বিজয়ীদের সংবর্ধনা দিলো বাংলাদেশ সেনাবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:১০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:১৬

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স-এ অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্টদের ক্রেস্ট, উপহার সামগ্রী এবং এক কোটি টাকার চেক প্রদান করা হয়।

খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুস সালাম মুর্শিদী, ফিফা কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল ষ্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা,চ্যাম্পিয়ন দলের নারী ফুটবলারদের গর্বিত অভিভাবক ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

সাফ নারী ফুটবল বিজয়ীদের সংবর্ধনা দিলো বাংলাদেশ সেনাবাহিনী

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২২ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দক্ষিণ এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আসর। 

সেনাবাহিনী প্রধান বলেন, এই জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরো এগিয়ে যেতে পারবে। বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বাংলাদেশের নারী ফুটবলাররা বিশেষ ভূমিকা রাখবে বলে সকলে দৃঢ় আশাবাদী। সেই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনে এ সাফল্য নতুন প্রেরণার সঞ্চার করবে।

/টিএ/এলকে/
সম্পর্কিত
দীর্ঘ ৮ বছর পর ঢাকায় বসছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর 
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু, চলবে কতদিন 
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও