নেপালের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮

কম্বোডিয়াকে হারিয়ে নেপালের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিকদের কাছে ৩-১ গোলে হারতে হয়েছে। এই ম্যাচ হারের পর অবশ্য ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর সাজ্জাদের গোলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ রক্ষা হয়নি। ম্যাচ শেষে বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরা বলেন, ‘আমরা ভালো খেলছিলাম,কিছু সুযোগও পেলাম, কিন্তু নেপাল গোল পেল, যে জায়গাটায় তারা শক্তিশালী। দ্বিতীয়ার্ধে আমাদের মধ্যে কথা হয়েছিল, ছেলেদের বলেছিলাম শেষ ১০ মিনিট আমরা ভালো খেলেছি। গোলের প্রত্যাশা করেছিলাম, দ্বিতীয়ার্ধে সেটাও পেলাম। একইভাবে আমরা খেলে যেতে চেয়েছিলাম, ম্যাচে ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু শেষ ২০ মিনিট আমরা ম্যাচে নিয়ন্ত্রণ হারালাম, তাড়াহুড়ো করে ঘুরে দাঁড়াতে পারলাম না।’

নেপালকে অভিনন্দন জানিয়ে কাবরেরা আরও বলেন, ‘যাই হোক,নেপালকে অভিনন্দন। আমাদেরকেও কাজ চালিয়ে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আমরা ভেবেছিলাম কঠিন লড়াই হবে; কিছু জায়গায় আমরা দুর্বল ছিলাম। নেপালকে সুযোগ দিয়েছি। আমরা ম্যাচে ঘুরে দাঁড়াতে পারিনি, ম্যাচ নিয়ন্ত্রণ নিতে পারিনি, কাজে লাগাতে পারিনি হাফ-চান্সগুলো’।

/টিএ/এলকে/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
নিজস্ব সময় আর অনন্য ক্যালেন্ডারে চলে যে দেশ
এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি