তিউনিসিয়ার জালে ৫ গোল, বিশ্বকাপের প্রস্তুতি সারলো ব্রাজিল

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:১১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৩

বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিসিয়াকে রীতিমতো বিধ্বস্ত করে ছাড়লো ব্রাজিল। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ১০ জনের তিউসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নেইমাররা। সব মিলিয়ে বিশ্বকাপের দারুণ এক প্রস্তুতি সারলো লাতিন আমেরিকার ব্রাজিল।

৪৯ বছর পর মুখোমুখি দেখা দুই দলের। এত বছর পর এসেও খড়া কাটাতে পারলো না আফ্রিকার দেশ তিউনিসিয়া। মঙ্গলবার প্রথম থেকেই দলটিকে বেশ চেপে ধরে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। এদিন গোলের দেখা পেয়েছেন নেইমার, উইঙ্গার রাফিনহা, রিচার্লিসন, ও পেদ্রো। প্রত্যেকে এক গোল করে দিলেও রাফিনহা তিউসিয়ার জালে দুইবার বল পাঠিয়ে উল্লাসে মাতেন।

ম্যাচের ১১তম মিনিটেই দুর্দান্ত হেডে গোলের সূচনা করেন উইঙ্গার রাফিনহা। পাল্টা জবাবে সাত মিনিটের মাথায় দারুণ এক ফ্রি কিকে মনতাসার তালবির হেডে সমতায় ফিরে তিউনিসিয়া। ১ মিনিট যেতে না যেতেই রিচার্লিসনের গোলে আবার এগিয়ে যায় ব্রাজিল।

ওই গোলের পরই গ্যালারি থেকে ব্রাজিলের খেলোয়াড়দের দিকে কলা ছুঁড়ে মারার ঘটনা ঘটে। যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। ম্যাচের ২৯তম মিনিটে নেইমারের পেনাল্টি থেকে ৩-১ গোলে পৌঁছে যায় ব্রাজিল। ৪০তম মিনিটে স্কোরলাইন ৪-১ করে দলকে বড় জয়ের পথে এগিয়ে নেন রাফিনহা। আর ৭৪ মিনিটে শেষ গোলটি করেন পেদ্রো।

সূত্র: স্পোর্টসস্টার

/এলকে/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী