বর্ণবাদী আচরণের শিকার ব্রাজিল, ছুড়ে মারা হলো কলা

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৭

মনে হচ্ছে বিশ্বকাপের আগে বর্ণবাদ ইস্যুটা বড় জায়গা দখল করে নেবে। যার মূল টার্গেটে পরিণত হয়েছে ব্রাজিল। স্প্যানিশ লিগের পর এবার ব্রাজিলের জাতীয় দলের ম্যাচেও বর্ণবাদী আচরণের শিকার সেলেসাওরা। তিউনিশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ছুড়ে মারা হয়েছে কলা!   

মঙ্গলবার রাতে ম্যাচ হয়েছে ফ্রান্সের প্যারিসে। প্রীতি ম্যাচ হলেও ব্রাজিল ম্যাচটা খেলেছে প্রস্তুতির মঞ্চ মেনে। ৫-১ গোলে জেতা ম্যাচটায় অঘটনটা ঘটে দ্বিতীয় গোল উদযাপনের বেলায়। যার শিকার ছিলেন মূলত রিচার্লিসন। দ্বিতীয় গোলটি করে টটেনহাম স্ট্রাইকার উদযাপন করতে গেলে কলা ছুড়ে মারা হয় তাকে।

ব্রাজিলিয়ান মিডিয়াগুলো জানাচ্ছে, অন্যান্য বস্তুও নাকি এসময় ছুড়ে মারা হয়েছে। নিরাপত্তারক্ষীরা কলা ছুড়ে মারা ব্যক্তিকে খোঁজার চেষ্টা করেও সফল হয়নি। অবশ্য ম্যাচটায় শুধু কলা ছুড়ে মারার ঘটনাই ঘটেনি। নেইমারদের গায়ে লেজার রশ্মি পড়েছে এ সময়। বিষয়গুলো এতই মারাত্মক পর্যায়ে পড়ে যায় যে খেলা দুইবার বন্ধও থাকে।   

ব্যানার হাতে ব্রাজিল দল। এদিকে বর্ণবাদী আচরণের ঘটনায় ব্রাজিলের ফুটবল ফেডারেশন তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপশি বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে নিজেদের অবস্থান সুদৃঢ় করার ঘোষণা দিয়েছে। ম্যাচ শুরুর আগে বর্ণবাদ বিরোধী একটি ব্যানার নিয়ে দাঁড়াতে দেখা যায় ব্রাজিলের খেলোয়াড়দের। তাতে লেখা ছিল, ‘আমাদের কালো খেলোয়াড়রা না থাকলে এই জার্সিতে তারকা থাকতো না।’

ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি এদনালদো রদ্রিগেজও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘মাঠে বা বাইরে এই ধরনের আচরণ কোনওভাবেই সহ্য করা হবে না।’    

কিছুদিন আগে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ১৮ সেপ্টেম্বর অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় খেলতে গেলে তাকে নিয়ে বর্ণবাদী স্লোগান দিতে থাকেন অ্যাতলেতিকো ভক্তরা।

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী