শেষ মুহূর্তের গোলে কপাল পুড়লো পর্তুগালের

স্পোর্টস ডেস্ক 
২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৯

শেষ মুহূর্তের নাটকীয় গোলে কপাল পুড়েছে পর্তুগালের। নেশনস লিগে তাদের ১-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে স্পেন।

ম্যাচটা ড্র করলেই চলতো পর্তুগিজদের। এমন ম্যাচে গোলের সুযোগও তারা পেয়েছে বার বার। কিন্তু দলটির লিভারপুল তারকা ডিয়েগো জোতা ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর গোল মিস ম্যাচ হেরে যাওয়ার জন্যই ছিল যথেষ্ট।

অথচ ম্যাচ শুরুর আগে লিগ ‘এ’ এর দ্বিতীয় গ্রুপের শীর্ষেই ছিল পর্তুগাল। জিতেছে টুর্নামেন্টের উদ্বোধনী আসরও। সেই দলটা কিন্তু ভালো খেলেছিল বেশিরভাগ সময়। প্রথমার্থে জোটার দুর্দান্ত একটি শট দারুণভাবে সেভ করেন স্প্যানিশ গোলকিপার উনাই সিমন।

দ্বিতীয়ার্ধে তো রোনালদোর শট বাধা পায় সেই সিমোনের দেয়ালে। পর্তুগিজদের বার বার সুযোগ নষ্টের ভিড়ে ৮৮ মিনিটে সুযোগ কাজে লাগায় স্পেন। জয়সূচক গোল করেন আলভারো মোরাতা। যার যোগানদাতা বদলি খেলোয়াড় নিকো উইলিয়ামস।

উইলিয়ামসের হেড থেকে নেওয়া শটে বল পায়ের কাছে পড়লে মুহূর্তেই জাল কাঁপিয়ে দেন মোরাতা। এখন আগামী জুনে ২০২১ সালে রানার্স আপ হওয়া স্পেনের সামনে সুযোগ আক্ষেপ ঘোচানোর। ৬ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকেই স্পেন সেমির টিকিট কেটেছে। সমান ম্যাচে পর্তুগালের সংগ্রহ ছিল ১০।

স্পেনের সঙ্গে টুর্নামেন্টের সেমিতে জায়গা করে নেওয়া বাকি দল হলো- ক্রোয়েশিয়া, ইতালি ও নেদারল্যান্ডস। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী